Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Donald Trump

শুল্কের খাঁড়া হাতে ফের স্বমহিমায় ট্রাম্প! এবার ইউরোপীয় ইউনিয়নের উপর ২৫ শতাংশের কোপ

ট্রাম্প জানিয়েছেন, যেসব সংস্থা আমেরিকার মাটিতে তাদের পণ্য উৎপাদন করবে তাদের ক্ষেত্রে কোনও বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৭:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৬, ১৭:১৬

options
link
শুল্কের খাঁড়া হাতে ফের স্বমহিমায় ট্রাম্প! এবার ইউরোপীয় ইউনিয়নের উপর ২৫ শতাংশের কোপ zoom
ইউরোপীয় ইউনিয়নের উপর ২৫ শতাংশের কোপ ট্রাম্পের।

আদালতের কোপে শুল্ক যুদ্ধে কিছুদিনের জন্য বিরতি দিয়ে ফের স্বমহিমায় ফিরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। এবার আমেরিকার কোপের মুখে পড়ল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইইউ থেকে আমদানি করা সব ধরনের গাড়ি ও ট্রাকের উপর ২৫ শতাংশ করার ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে কার্যকর হতে পারে নয়া এই নিয়ম।

শুক্রবার নিজের সোশাল মিডিয়ায় এই ইস্যুতে বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লেখেন, ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তির শর্ত মানছে না। তাঁর বার্তায়, আমেরিকার শিল্প ও কর্মসংস্থান রক্ষায় এই কঠোর পদক্ষেপ করা একান্ত প্রয়োজন। উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়। সেখানে ইউরোপীয় অটোমোবাইল ও যন্ত্রাংশের ওপর ১৫ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। তবে ট্রাম্পের দাবি, ইউরোপীয় দেশগুলি বিশেষ করে জার্মানি সেই শর্ত সঠিকভাবে পালন করছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইইউ থেকে আমদানি করা সব ধরনের গাড়ি ও ট্রাকের উপর ২৫ শতাংশ করার ঘোষণা করা হয়েছে।

নয়া এই শুল্ক কার্যকর হলে আমেরিকার বাজারে মার্সিডিজ-বেঞ্জ, বিএমডব্লিউ এবং অডির মতো ইউরোপীয় গাড়ি নির্মাণ সংস্থাগুলির খরচ অনেক বেড়ে যাবে। ফলে এই ধরনের গাড়ির গ্রাহকদের পকেটে বিরাট কোপ পড়বে। একইসঙ্গে ট্রাম্প অবশ্য জানিয়েছেন, যেসব সংস্থা আমেরিকার মাটিতে তাদের পণ্য উৎপাদন করবে তাদের ক্ষেত্রে কোনও বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না।

বাণিজ্য শর্ত না মানার অভিযোগ তুলে ইইউ-এর উপর আমেরিকা শুল্ক চাপালেও ট্রাম্পের অভিযোগ খারিজ করেছে ইউরোপ। ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ”চুক্তি অনুযায়ী যা যা করণীয় তাই করেছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রকে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। ফলে চুক্তি না মানার অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি একতরফাভাবে শুল্ক আরোপ করে, তাহলে ইইউও পাল্টা ব্যবস্থা নিতে পারে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.