Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Donald Trump

নিজের ছবি দেওয়া পাসপোর্ট প্রকাশ ট্রাম্পের, বেঁধে দিলেন মার্কিন মুলুকে প্রবেশের বিশেষ শর্ত!

আমেরিকার মুদ্রা এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিজের নাম ও প্রতিকৃতি রাখার বন্দোবস্ত করেছেন আগেই। এবার তাঁর দেশের পাসপোর্টেও নিজের ছবি ছাপিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১২:২৯

options
link
নিজের ছবি দেওয়া পাসপোর্ট প্রকাশ ট্রাম্পের, বেঁধে দিলেন মার্কিন মুলুকে প্রবেশের বিশেষ শর্ত! zoom
আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে তিনি নয়া পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন।
Advertisement

আমেরিকার মুদ্রা এবং সরকারি প্রতিষ্ঠানগুলিতে নিজের নাম ও প্রতিকৃতি রাখার বন্দোবস্ত করেছেন আগেই। এবার তাঁর দেশের পাসপোর্টেও নিজের ছবি ছাপিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে তিনি নয়া পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন। নতুন এই স্মারক পাসপোর্টে নিজের একটি ছবি যুক্ত করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘আমেরিকার নতুন পাসপোর্ট।’ ছবিতে আরও লেখা রয়েছে- ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন।’ ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তাঁর স্বাক্ষরও রয়েছে। তাঁর ছবির পিছনে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে। অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও উল্লেখ রয়েছে। হোয়াইট হাউসও এই পাসপোর্ট প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে।

Advertisement

আগামী ৬ জুলাই থেকে এই স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। এই পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে এবং মজুত থাকা পর্যন্তই তা বিতরণ করা হবে। উল্লেখ্য, কেবল পাসপোর্ট নয় মার্কিন মুদ্রাতেও নিজের ছবি প্রকাশ করতে চলেছেন ট্রাম্প। তার জন্য আলাদা করে ২৫০ ডলারের নোটও ছাপানোর পরিকল্পনা রয়েছে। তৈরি হবে ১ ডলারের বিশেষ কয়েনও। দু’টিতেও থাকবে ট্রাম্পের ছবি।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ট্রাম্পের নামে। যেমন জন এফ কেনেডি সেন্টার এখন ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি সেন্টার’। পাশাপাশি তাঁর প্রতিকৃতি খচিত ২৪-ক্যারেটের স্বর্ণমুদ্রা তৈরি করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন জাতীয় উদ্যানগুলিতে জাতির জনক জর্জ ওয়াশিংটনের পাশাপাশি তাঁর নিজের মুখচ্ছবিও রাখার নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘TrumpRx’-এর মতো সরকারি বিভিন্ন প্রকল্পের নামকরণ করার মতো পদক্ষেপ করেছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.