সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি! নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত বাঁশি ফুঁকে ইরান ও ইজরায়েলের উদ্দেশে জানিয়ে দিলেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল। দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না।’ তবে এবার আর হুমকি বা দম্ভ নয়, অনুরোধ ঝরে পড়ল ট্রাম্পের গলায়।
মঙ্গলবার ভোররাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান-ইজরায়েল সংঘর্ষবিরতিতে (Iran-Israel Ceasefire) রাজি হয়েছে। সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘আগামী ছ’ঘণ্টার মধ্যে ইরান-ইজরায়েল দু’পক্ষই সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান (প্রথম ১২ ঘণ্টা)। তাকে অনুসরণ করবে ইজরায়েল (পরের ১২ ঘণ্টা)। একপক্ষের সংঘর্ষবিরতি ঘোষণা করলে অপর পক্ষও শান্তি বজায় রাখবে। ২৪ ঘণ্টা পর বারো দিন ব্যাপী যুদ্ধের ইতি।’ ডোলান্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতীয় সময় অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ, অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়। যদিও আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি ইজরায়েল এই হামলা শুরু করেছে। ইরান নয়। ইজরায়েল যদি আক্রমণ বন্ধ করে, তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে।’ এই ডামাডোলের মাঝেই খবর আসে ইজরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। পালটা তেহরানেও মিসাইল হামলার খবর পাওয়া যায়।
এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ৯.৩০ নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরানের সংবাদমাধ্যম। ইরানের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইজরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। দুই দেশের সরকারি সংবাদমাধ্যমের তরফেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানানো হয়। তবে গত কয়েকদিনের হুমকির পর এবার অনুরোধের সুর ঝরে পরে ট্রাম্পের গলায়। এপসঙ্গে কূটনৈতিক মহলের দাবি, আসলে ট্রাম্প বেশ বুঝতে পারছিলেন এই যুদ্ধ যদি আরও বেশিদূর অগ্রসর হয় তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। ইতিমধ্যেই রাশিয়া, চিন সহ বহু দেশ ইরানের পক্ষ নিয়েছে। নতুন করে যাতে পরিস্থিতি খারাপ দিকে না গড়ায় সেকথা মাথায় রেখে ইরানের মার খেয়েও হামলা বন্ধ করার অনুরোধ জানালেন তিনি।
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির