Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬

লেডি ডায়নার সঙ্গে যৌনতায় মাততে চেয়েছিলেন ট্রাম্প, ফাঁস সাক্ষাৎকার

খোলাখুলিই স্বীকার করেছিলেন সে কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ১০:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৭, ১০:৩৪

options
link
লেডি ডায়নার সঙ্গে যৌনতায় মাততে চেয়েছিলেন ট্রাম্প, ফাঁস সাক্ষাৎকার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেডি ডায়না যেন আজও চিরন্তন সৌন্দর্যের এক আশ্চর্য কুহক। মৃত্যু যাঁর মহিমা ম্লান করতে পারেনি। আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে কত পুরুষ যে তাঁর সৌন্দর্যের সামনে নতজানু হন, তার ইয়ত্তা নেই। আর সে তালিকায় আছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানা যাচ্ছে, লেডি ডায়নার সঙ্গে অন্তত একটিবার যৌনতায় মেতে ওঠার সাধ ছিল ট্রাম্পের।

[ ত্রাণশিবিরে সিঁদুর মুছে নমাজ পড়তে বাধ্য হচ্ছেন হিন্দু রোহিঙ্গা মহিলারা ]

Advertisement

প্রখ্যাত মার্কিন রেডিও  ব্যক্তিত্ব হোয়ার্ড স্ট্রেইনকে বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি সেগুলিই ঘুরছে অনলাইনে। আর এই সাক্ষাৎকারেই মনের বাসনাটি প্রকাশ করেছিলেন ট্রাম্প। ডায়নার যে সৌন্দর্যে বিশ্ব মোহিত, তাতে ট্রাম্পের মতো পুরুষও যে ঘায়েল হবেন তা বলার আক্ষেপ রাখে না। যৌনতা আর যৌন্দর্যের সে বহ্নিপতঙ্গ তাই ট্রাম্পকেও টেনেছিল প্রবল আকর্ষণে। তাঁর সাধ ছিল, অন্তত একটিবার ডায়নার সঙ্গে যৌনতার খেলায় মেতে ওঠার। যদিও তা পূরণ হয়নি।

নগ্ন যৌনকর্মীদের কথা বলে সাধ্বীদের উসকানি দিত রাম রহিম!  ]

একের পর এক সাক্ষাৎকারে ডায়নার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। বিশ্বের অন্যতম সেরা সুন্দরী রমণীর তকমা দিতে কসুর করেননি। দশ জন সেরা সুন্দরীর তালিকা তৈরি করেছিলেন ট্রাম্প। যে তালিকায় ডায়না ছিলেন তিন নম্বরে। ট্রাম্পের চোখে প্রথম সুন্দরী ছিলেন তাঁর তখনকার স্ত্রী। আর দ্বিতীয় স্থানে ছিলেন বর্তমান স্ত্রী। ট্রাম্পের এই তালিকায় ছিলেন জুলিয়া রবার্টসও। যদিও ডায়নার প্রতি যে আলাদা টান ছিল তা তাঁর কথাতেই স্পষ্ট। ডায়নাকে প্রকৃত সুন্দরী উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, অধিকাংশ মানুষই সৌন্দর্যের সমঝদার নন। উচ্চতা-সৌন্দর্য-ত্বকের ঔজ্জ্বল্য থেকে শুরু করে সম্পূর্ণা ডায়না ছিলেন অপূর্ব মোহময়ী। এমনটাই জানিয়েছিলেন ট্রাম্প। এই সাক্ষাৎকার অনলাইনে ফাঁস হওয়া মাত্রই এখন ছড়িয়েছে চাঞ্চল্য। ফের চর্চায় উঠে এসেছেন ডায়না। সেইসঙ্গে আলোচনার কেন্দ্রে ট্রাম্পের নারীপ্রীতিও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.