সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক দেশের মধ্যে সংঘর্ষ থামানোর দাবি তিনি করেছেন। কিন্তু ইউক্রেন ও রাশিয়ার চলতে থাকা যুদ্ধ থামানোর চেষ্টা করেও কিছু করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোনা যাচ্ছিল, শীঘ্রই হাঙ্গেরির বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তাঁর। এবার নিজেই সেই সম্ভাবনাকে নস্যাৎ করলেন বর্ষীয়ান রাজনীতিক। জানালেন, তিনি সময় নষ্ট করতে চান না!
বুদাপেস্টের বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ”আমি একটা অর্থহীন বৈঠক করতে চাই না। নিজের সময় নষ্ট করতে চাই না। দেখা যাক কী হয়।” মাত্র কয়েকদিন আগেও ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, শিগগিরি তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন যুদ্ধ থামানো নিয়ে কথা বলতে। কিন্তু এবার কার্যতই হতাশার সুরে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।
বুদাপেস্টে পুতিনের আগমন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল আগেই। কেউ বলছেন, “পুরোটাই ট্রাম্পের ষড়যন্ত্র। উনিই পুতিনকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নিয়ে এসে আইসিসিকে পদক্ষেপ করতে বাধ্য করছে। যদি হাঙ্গেরি পুতিনকে গ্রেপ্তারে রাজি না হয় সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশ তাঁর বিরুদ্ধে ফুঁসে উঠবে।” সোশাল মিডিয়াতেও শুরু হয়েছে চর্চা। কেউ বলছেন, এটা শান্তির রাজনীতি নয়, পুতিনকে ফাঁসানোর জাল। কিন্তু এবার ট্রাম্প জানিয়ে দিলেন, তাঁর পুতিনের সঙ্গে বৈঠকের কোনও ইচ্ছা নেই।
এর আগে গত আগস্টে আলাস্কায় তিন ঘণ্টার দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কিন্তু অধরাই থেকে গিয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও সমাধানসূত্র। কিন্তু এবার নতুন করে আশার সঞ্চার হয়েছিল বুদাপেস্ট নিয়ে। যদিও ট্রাম্প তেমন কোনও বৈঠকের সম্ভাবনা নিজেই ধুলিসাৎ করলেন।
সর্বশেষ খবর
-
নতুন সরকার গঠনের পর কতটা তরান্বিত হল রাহুলের মৃত্যু তদন্ত? কী জানাচ্ছেন প্রিয়াঙ্কা?
-
‘হুমকি’ দিয়েছিলেন মামদানি, তারপরই নিউ ইয়র্কে ভাগবতের কর্মসূচির আয়োজকদের এক্স অ্যাকাউন্ট ব্লক
-
ফের নিম্নচাপের ভ্রুকুটি! শনি থেকেই বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গ, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
ইমরানকে অপমান পাক ক্রিকেটারদেরই! লজ্জাজনক কাণ্ড বাবরদের, নেপথ্যে রাজনীতির উসকানি?
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের