Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬

নেশার টাকায় ‘না’, মা-ভাইকে কুপিয়ে খুন করল দশম শ্রেণির পড়ুয়া

নৃশংস!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৫:৩৩

options
link
নেশার টাকায় ‘না’, মা-ভাইকে কুপিয়ে খুন করল দশম শ্রেণির পড়ুয়া zoom

সুকুমার সরকার, ঢাকা: নেশার টাকা না মেলায় মা, ভাই ও মাসিকে কুপিয়ে খুন করল মাদকাসক্ত কিশোর। বুধবার ঘটনাটি ঘটে বাংলাদেশের পাবনা জেলায়। অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র। ঘটনার পর ঘর ছেড়ে পালিয়ে যায় সে। অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ।

[এমিরেটস ফ্লাইটে আর মিলবে না ‘হিন্দু মিল’, জানাল সংস্থা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর নাম তুহিন। স্থানীয় স্কুলে দশম শ্রেণির ছাত্র ১৫ বছরের ওই কিশোর। বাবা পেশায় শ্রমিক। কর্মসূত্রে বাইরে থাকতে হয় তাঁকে। বেশ কয়েকদিন ধরেই অসৎ সঙ্গে মিশে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে ওই পড়ুয়া। নেশা করা জন্য প্রায়ই মা ও বোনের কাছে টাকা দাবি করত সে। টাকা না দিলে হুলুস্থূল কাণ্ড ঘটাত তুহিন। মাস ছয়েক আগেই রুনা নামের এক সহপাঠিনীকে বিয়ে করে সে। তারপরও মতিগতি পালটায়নি তার। ঘটনার আগের দিনও মা’র কাছে টাকা চেয়ে অশান্তি করে তুহিন। তবে এবার ছেলের দাবি মানেননি মা। তখনকার মতো কিছু না করলেও হুমকি দিয়ে বেরিয়ে যায় সে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোজাফ্ফর হেসেন জানান, বাড়ির লোক ঘুমিয়ে পড়লে ভোরে মাংস কাটার ছুরি দিয়ে তাঁদের কুপিয়ে হত্যা করে সে।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। বিশ্লেষকদের মতে মাদকের বিষ ক্রমশই ছড়িয়ে পড়ছে যুব প্রজন্মের মধ্যে। এর ফলে বাড়ছে অপরাধ প্রবণতা। উল্লেখ্য, প্রায় দু’মাস ধরে বাংলাদেশে চলছে মাদক বিরোধী অভিযান। পুলিশ ও র‌্যাবের হাতে নিকেশ হয়েছে প্রায় ১৫০ জন সন্দেহভাজন পাচারকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়েছিলেন যে দেশ থেকে মাদক পাচারচক্র নির্মূল করা হবে। তবে, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, চলতি বছরের শেষেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগেই পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের নামে সন্ত্রাস চালাচ্ছে আওয়ামি লিগ সরকার।

[চিনা ব্যাংকের জন্য ভারতের বাজার উন্মুক্ত করল কেন্দ্র]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.