Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Dubai

দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানি ড্রোন! ব্যাহত বিমান পরিষেবা

শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছে, প্রতিবেশীদের উপর আর হামলা চালাবে না ইরান। তিনি বলেন, "দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না।”

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৯:৪৮

options
link
দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানি ড্রোন! ব্যাহত বিমান পরিষেবা zoom
দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ল ইরানি ড্রোন। ছবি: সংগৃহীত।

শনিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই। পাশাপাশি, দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে একটি ড্রোন। দাবি করা হচ্ছে, ড্রোনটি ইরানের ছিল। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুবাই বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা।

যুদ্ধ শুরুর পর থেকেই দুবাই এবং আবু ধাবিতে বারবার হামলা চালিয়েছে ইরান। তেহরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। কিন্তু সেগুলির ধ্বংসাবশেষ মাটিতে পড়তেই বিস্ফোরণ ঘটছে। ফলে জায়গায় জায়গায় আগুন লেগে যাচ্ছে। শনিবার সকালে ড্রোন হামলার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, দুবাই বিমানবন্দরে হঠাৎই আছড়ে পড়ে ড্রোনটি। এরপরই আগুন লেগে যায় সেখানে। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় দুবাই বিমানবন্দর।

Advertisement

এদিকে শনিবারই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছে, প্রতিবেশীদের উপর আর হামলা চালাবে না ইরান। তিনি বলেন, “দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না।” এরপরই প্রতিবেশী দেশগুলির কাছে তিনি ক্ষমা চান। বলেন, “অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।” তবে পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান আত্মসমর্পণ করবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.