সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশ্বিনের নরম রোদে শিউলির গন্ধ ছড়িয়ে এসেই পড়ল শারদীয়া। আজ থেকে দেবীপক্ষের সূচনা হয়ে গেল। এ কি শুধু বাংলায়? মোটেই না। ভূগোল যেমনই হোক, পূজার গন্ধ বিশ্বের সর্বত্র। এ দেশের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতেও প্রায় শেষ দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি পর্ব। আর কে না জানে পুজো প্রস্তুতির প্রথম ধাপ শেষ হয় মহালয়ার পুন্য লগ্নে? দুবাইয়ের (Dubai) ভারতীয় বঙ্গীয় পরিষদ তাই মহা সমারোহে উপস্থাপিত করল তাদের মহালয়ার অনুষ্ঠান।

ভারতীয় বঙ্গীয় পরিষদের প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী জানালেন, মহালয়ার (Mahalya)অনুষ্ঠানে প্রায় পঁয়তাল্লিশজন অংশগ্রহণ করেছেন। যাদের বয়স পাঁচ থেকে পঁয়তাল্লিশ! ভাবা যায়? সর্ব বয়সের এমন সমন্বয় আর কোথায়ই বা পাওয়া যায়?
[আরও পড়ুন: বন্দুক কাঁধে বাচ্চা সামলাচ্ছে হামাস! প্রকাশ্যে বন্দি ইজরায়েলি শিশুদের ভিডিও]
অনুষ্ঠান হলো তিনটি পর্যায়ে। সূচনায় চিরাচরিত চন্ডীপাঠ-সহ মহালয়ার (Mahalaya) গান, যা পরিচালনা করেছেন সোমদত্তা বসু। চণ্ডীপাঠে শুভতোষ বন্দ্যোপাধ্যায়। এরপর ছোটদের মহালয়া। যেখানে কচিকাঁচাদের সমবেত কবিতা (Poem)এবং নৃত্য। আর অনুষ্ঠান শেষ হয় দুর্গা কবিতা ও নৃত্যের মেলবন্ধন দিয়ে। নৃত্য (Dance)পরিচালনা করেছেন সোমদত্তা মুখোপাধ্যায়। কবিতার পাঠশালা বসেছিল অরিজিতের সঙ্গে।সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন এষা সেনগুপ্ত।
[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ভারতের বিরুদ্ধে রানের খরা মিটবে? বুমরাহ-কুলদীপকে সামলাতে পারবেন বাবর?]
প্রেসিডেন্ট মধুসূদন দত্ত চৌধুরী সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা জানিয়েছেন এবং ঘোষণা করেছেন, তাদের উদ্যোগে এবারের আসন্ন দুর্গাপুজোয় রয়েছে অনেক চমক। সকলে এখন তারই অপেক্ষায়। দুবাইয়ের মাটিতে এভাবেই যেন গড়ে উঠেছে একটুকরো বাংলা! যে বাংলায় ‘শরৎ আসে, যায়/মেঘের ফাঁকে নীল’।
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের