Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ইতালিতে ফের ভূমিকম্প

ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৬৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৬, ১৮:০৭

options
link
ইতালিতে ফের ভূমিকম্প zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল ইতালি৷ রবিবার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় মধ্য ইতালিতে৷  ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৬.৬৷ এদিনের কম্পনে ভেঙে পড়েছে মধ্য ইতালির ছোট ছোট শহরের বাড়ি ও চার্চগুলি৷ প্রাণহানির কোনও খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন ২০ জন৷

গত ২৪ আগস্ট ভয়াবহ ভূমিকম্পে ইতালিতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল৷ রবিবার ফের তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত আম জনতা৷ নর্সিয়া, উমব্রিয়ার মতো অঞ্চলে বহু বাড়ি, চার্চ ভেঙে পড়েছে৷ স্থানীয় টেলিভিশন চ্যানেলে সেগুলির সরাসরি সম্প্রচার দেখে বাড়িতে বসে আঁতকে উঠেছেন আশেপাশের এলাকার মানুষ৷ নর্সিয়ায় ঐতিহাসিক সেন্ট বেনেডিক্ট রাজপ্রাসাদের বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে৷ রবিবারের কম্পনে গুঁড়িয়ে গিয়েছে টাউন হলও৷ গত বুধবারও মধ্য ইতালিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.