Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Sarah Khalifa

মাদকের কারবার! মিশরের জনপ্রিয় মহিলা উপস্থাপক সারা খলিফাকে মৃত্যুদণ্ড দিল আদালত

শনিবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন ওই উপস্থাপক। বিচারককে তিনি বলেন, 'আমার বাবা-মা আমাকে ভালোভাবে মানুষ করেছেন। তাঁরা ধার্মিক মানুষ।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:১৪

options
link
মাদকের কারবার! মিশরের জনপ্রিয় মহিলা উপস্থাপক সারা খলিফাকে মৃত্যুদণ্ড দিল আদালত zoom
টেলিভিশন উপস্থাপক সারা খলিফা।
Advertisement

মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারা খলিফার মৃত্যুদণ্ড দিল সেদেশের আদালত। মাদক ও মাদকের কাঁচামাল চাপারের অপরাধে সারা-সহ মোট ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। ৩৯ বছর বয়সি সারা ‘মিশন ইমপসিবল’ নামে অপরাধ ও নিরাপত্তা বিষয়ক টিভি শো সঞ্চালনার জন্য পরিচিত। পাশাপাশি তাঁর একটি সার্জারি ক্লিনিক ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে।

মিশরের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দেশের অন্দরে একটি সংগঠিত অপরাধ চক্র চালাতেন সারা। এই চক্রের সদস্যরা বিদেশ থেকে কাঁচামাল এনে মিশরে কৃত্রিম মাদক তৈরি করত। বছরের পর পর ধরে মিশরে এই অপরাধ চক্র চালিয়ে যাচ্ছিলেন ওই উপস্থাপিকা। সম্প্রতি এই মামলার তদন্তে নেমে স্থানীয় নিরাপত্তাবাহিনী ৭৫০ কেজি মাদক উদ্ধারের পাশাপাশি মাদক তৈরির সরঞ্জাম ও দুটি গোপন ল্যাবরেটরি ও বেআইনি আগ্নেয়াস্ত্রের হদিশ পায়। এই মামলায় ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পর কায়রোর ফৌজদারি আদালত দেশের গ্র্যান্ড মুফতির কাছে মামলাটি পাঠায়। তাঁর সুপারিশের ভিত্তিতে সাজা শোনানো হয়েছে। মামলায় সারা-সহ মোট ১২ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ৭ জনকে বেকসুর খালাস করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, দেশের অন্দরে একটি সংগঠিত অপরাধ চক্র চালাতেন সারা। এই চক্রের সদস্যরা বিদেশ থেকে কাঁচামাল এনে মিশরে কৃত্রিম মাদক তৈরি করত।

শনিবার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন ওই উপস্থাপক। বিচারককে তিনি বলেন, “আমার বাবা-মা আমাকে ভালোভাবে মানুষ করেছেন। তাঁরা ধার্মিক মানুষ। আমার মাদকের বা অর্থের প্রয়োজন নেই। অ্যান্টি নারকোটিক্স অফিসে ছবি তোলার আগে আমি কখনও মাদক দেখিইনি।” নিজেকে নিরপরাধ বলে জানালেও সারার দাবি ধোপে টেকেনি। আদালতে তাঁর বিরুদ্ধে ২০ জন সাক্ষী সাক্ষ্য দেয়। এছাড়া মেসেজ, ছবি, ভিডিও-সহ একাধিক ডিজিটাল প্রমাণ পেশ করা হয়।

সারার আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানানোর সুযোগ রয়েছে সারা-সহ বাকি সাজাপ্রাপ্তদের সামনে। আপাতত রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন জানাতে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে মাদক মামলায় কায়রো থেকে গ্রেপ্তার করা হয়েছিল সারা খলিফাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.