সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই ইউরোপীয় ইউনিয়নে সদস্য পদ মিলছে না তুরস্কের৷ জরুরি অবস্থা চলার কারণেই এমন সিদ্ধান্ত নিল ইউরোপিয়ান পার্লামেন্ট৷ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য তুরস্কের আর্জি মেনে বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট ভোটভুটির আয়োজন হয়। তাতে অংশ নেয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশ৷ আর তাতেই খারিজ হয়ে যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগানের আর্জি৷
গত বুধবার এরদোগান বলেন, তাঁর দেশ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ তবে সেকারণে তুরস্ককে সদস্যপদ দিতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা হাত তুলে নিতে পারেন না৷ যদিও এরদোগানের সেই আবেদন ইউরোপীয় পার্লামেন্টে ধোপে টিকল না৷ বৃহস্পতিবার ফ্রান্সে ইউরোপীয় পার্লামেন্টের এই ভোটভুটিতে অংশ নেয় ৬২৩ জন রাজনীতিবিদ৷ যার মধ্যে ৪৭৯ জনই তুরস্ককে সদস্যপদ দেওয়ার আর্জি স্থগিত রাখার পক্ষে রায় দেন৷ এদিন ইউরোপীয় পার্লামেন্টে উপস্থিত থেকে তুরস্ককে সদস্যপদ দেওয়ার জন্য বারবার সরব হন বিনালি ইলদিরিম৷ তিনিও তুরস্কের ভবিষ্যৎ-এর কথা ভাবার জন্য আবেদন করেন৷ তবে লাভের লাভ কিছু হয়নি৷ গত জুলাই মাসে সেনা অভ্যুত্থানের পর থেকে এখনও অশান্ত তুরস্ক৷ এখনও পর্যন্ত ৩৭ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে৷ কাজ হারিয়েছেন ১০ হাজার জন৷
সর্বশেষ খবর
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের
-
ভারতীয় ব্যবসা মহোৎসবে উজ্জ্বল পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?
-
ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
-
‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার