সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমোচ্ছেন ডাক্তারবাবু। পরনে হাসপাতালের পোশাক। সার্জারি করার আগে ঠিক যেরমকম পোশাক থাকে চিকিৎসকদের গায়ে সেরকমই। মুখে মাস্ক তখনও লাগানো। এ ছবি দেখে সাধারণভাবে হয়তো মানুষ খেপে যাবেন। কিংবা চিকিৎসায় গাফিলতির অভিযোগ করবেন। কিন্তু নেপথ্যের কারণটি জানলে কোনও অভিযোগের লেশমাত্র থাকবে না। কেননা এই ঘুমের আগে ওই হাসপাতালেই টানা ২৮ ঘণ্টা ধরে কাজ করেছেন ওই ডাক্তারবাবু।
[ হোয়াটসঅ্যাপের সাহায্যে চলন্ত ট্রেনে মহিলার প্রসব করিয়ে নজির হবু ডাক্তারের ]
সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে ওই চিকিৎসকের ছবি। চিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি এখন সাড়া ফেলেছে অন্যান্য দেশের ভারচুয়াল মিডিয়াতেই। জানা যাচ্ছে, ওই চিকিৎসকের নাম লুও হেং। টানা ২৮ ঘণ্টা কাজ করছিলেন তিনি। একটার পর একটা সার্জারি। চাইলেও অবসর মিলবে না। আর অবসর নেবেনই বা কী করে। রোগীরা যখন তাঁর ভরসায় আছেন, তখন তিনিই বা কর্তব্য ছেড়ে যাবেন কীভাবে। এতএব শরীরে কষ্ট হলেও টানা কাজ করে চললেন। শেষে চূড়ান্ত ক্লান্ত হয়ে হাসপাতালের মেঝেতেই ঘুমিয়ে পড়লেন। চায়না গ্লোবাল টিভি মিডিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে এ ছবি। জানানো হয়েছে, ঘুমিয়ে পড়ার আগে পাঁচটি সার্জারি করেছিলেন ওই চিকিৎসক।
[ আচমকা শুরু LIVE, জানেন কী করলেন অ্যাঙ্কর? ]
প্রায়শই ডাক্তারবাবুদের কাজের বিরুদ্ধে ক্ষোভ জানায় সাধারণ মানুষ। তা হয়তো অমূলক নয়। গাফিলতি কোথাও কোথাও থাকে। তবে তার সঙ্গে ডাক্তারবাবুদের ডেডিকেশনও যে সত্যি তা আর বলার অপেক্ষা রাখে না। অন্তত এ ছবি তো সে প্রমাণই দিচ্ছে।
সর্বশেষ খবর
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী
-
বর্ষায় বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স দূর, হাঁটাই দুষ্কর! রোগীকে চটের বস্তায় ঝুলিয়ে হাসপাতালে পরিবার
-
সেবাশ্রয়ে হাতুড়ে ডাক্তার দিয়ে চিকিৎসা, জোর করে আনা হত লোক! অভিষেকের বিরুদ্ধে ফের থানায় ববি
-
টলিপাড়ার অচলাবস্থা কাটাতে অস্থায়ী কমিটি পাপিয়ার, ‘কনফেডারেশনের সঙ্গে বিজেপির সম্পর্ক নেই’, জানালেন শমীক
-
শেষ ষোলোয় উঠে মাঠেই নৌকো বাইলেন হালান্ডরা, ভাইকিং রো’র নেপথ্যে লুকিয়ে কোন ইতিহাস?