সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার পাশে দাঁড়িয়েছিল ছেলেটা। চোখে কালো কাপড় বাঁধা। সামনে রাখা প্ল্যাকার্ড। কিছু কথা লেখা ছিল সেখানে। ‘আমি একজন মুসলিম আর আমি তোমায় বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করে আমায় আলিঙ্গন করতে পারো?’ সাহস করেই কথাটা লিখেছিলেন বকতাশ নুরি। বিশেষ করে সাম্প্রতিক ম্যাঞ্চেস্টার জঙ্গি হামলার পর। কারণ হামলাস্থলের অদূরে দাঁড়িয়েই এই সম্প্রীতির বার্তা দিয়েছিলেন মুসলিম যুবক। ভেবেছিলেন সাড়া মিলবে না। কিন্তু ভুল ভাঙল তাঁর। যখন প্রথম ব্যক্তি সাদরে গ্রহণ করলেন তাঁর এই জীবনের বার্তা। সেখানেই থেমে থাকেনি এই শান্তির একের পর এক মানুষ এগিয়ে আসেন। আলিঙ্গন করে নেন এই শান্তির দূতকে।
[দেশে ধর্ষণের সমস্যার নয়া সমাধান বাতলালেন অক্ষয় কুমার]
ম্যাঞ্চেস্টারেই বাস করেন বকতাশ। ভিডিও ব্লগারের কাজ করেন তিনি। আরিয়ানা গ্রান্দের কনসার্টের নৃশংস হামলার ঘটনা ভীষণভাবে প্রভাবিত করেছিল তাঁকেও। ঘটনার দায় স্বীকার করেছিল আইএস জঙ্গি গোষ্ঠী। এরপরই কিছু মহলে সন্ত্রাসে মুসলিম সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। যা কানে যায় প্রবাসী মুসলিম যুবকেরও। ম্যাঞ্চেস্টারের বাকি মানুষও কি তাই ভাবেন? এই প্রশ্নই জেগেছিল তাঁর মনে। সে কারণেই এই উদ্যোগ নিয়েছিলেন মুসলিম যুবক। যাতে সাড়া পেয়ে অভিভূত তিনি। জানালেন, এখনও মনুষত্ব হারিয়ে যায়নি। আর এর জোরেই টিকে থাকবে পৃথিবী। কিছু মানুষের ‘জেহাদে’র নামে রক্তক্ষয় নয়, আখেরে জয় হবে ভালবাসারই।
[জামিন অযোগ্য ধারায় মামলা মঞ্জুর, সনিকা কাণ্ডে আরও বিপাকে বিক্রম]
সর্বশেষ খবর
-
‘ইউরোপের অভিশাপ’ কাটিয়ে ঘরের মাঠে ইতিহাস আমেরিকার, পুলিসিচরাই কি বিশ্বকাপের কালো ঘোড়া?
-
সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক! মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘অভিযোগের তদন্ত হবে’
-
শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী ‘চুরি’ করে তৈরি ‘অরণ্যের কুলে’ ভাঙার প্রক্রিয়া শুরু
-
প্রতিবেশীর গয়না ‘লুট’ করে উত্তরবঙ্গে প্রি-হানিমুন, ফিরে লিভ ইন করতে গিয়েই গ্রেপ্তার
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর