সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল নিউ ইয়র্কের ম্যানহাটন শহর৷ বিস্ফোরণে অন্তত ২৯ জনের আহত হওয়ার খবর মিলেছে৷ আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে৷ ঘটনার তদন্তে নেমেছে ম্যানহাটন পুলিশ৷ তবে এখনই এই বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি হামলা বলতে নারাজ নিউ ইয়র্ক প্রশাসন৷
এদিন বিস্ফোরণটি ঘটে ম্যানহাটনের ব্যস্ত রাস্তায়৷ যেখানে উইকএন্ড কাটাতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ বিস্ফোরণের তীব্রতায় হতবম্ব হয়ে যান অনেকেই৷ আহতদের মধ্যে বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷
ম্যানহাটনের মেয়র বিল দে ব্লাসিওর জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সন্ত্রাসের কোনও চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায়নি৷ তবে ম্যানহাটন পুলিশের ধারণা, পরিকল্পনা করেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে৷ কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে, সে বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?
-
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় আটক রাহুল-প্রিয়াঙ্কা, মন্দির মার্গ থানায় হাজির সোনিয়া
-
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র
-
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের