সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর নিয়ে পাগলামোই বটে! না হলে ২৩ বছর বয়সেই কেউ ১০০টির বেশি প্লাস্টিক সার্জারি করায়! আর সেই প্লাস্টিক সার্জারিই কাল হল ইনস্টাগ্রাম মডেল ক্রিস্টিনা মার্তেলির। সার্জারি-টেবিলেই মৃত্যু হল তাঁর।
Advertisement
বক্ষযুগল ও নিতম্বের প্লাস্টিক সার্জারি করানো নেশা ছিল মার্তেলির। নিজেই সে কথা জনসমক্ষে বলেছেন। ১৭ বছর বয়স থেকে সার্জারি করানো শুরু করেন তিনি। ২৩ বছরের মধ্যে ১০০র বেশি বার সার্জারি করান। নিজের ওয়েবসাইটে মার্তেলি লেখেন, বারবার প্লাস্টিক সার্জারি করে নিজের শরীরকে আকর্ষনীয় করে তোলা তাঁর নেশা। তিনি একবার বলেছিলেন, “নিজের শরীরকে বিভিন্ন পর্যায়ে আমি দেখতে চাই। তাই বারবার সার্জারি করাই। এবং তার জন্য আমার কোনও অনুতাপ নেই।” কিন্তু সেই নেশা যে এত অল্প বয়সে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেবে বোধহয় নিজেও ভাবতে পারেননি মার্তেলি।
ইনস্টাগ্রামে মার্তেলির ফলোয়ার সংখ্যা ৬ লক্ষরও বেশি। ১০০ ধরনের সার্জারি নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে তাঁর শরীরে। পাঁচ থেকে ছ’ বছরের মধ্যেই নাক, মুখের প্লাস্টিক সার্জারির পাশাপাশি একাধিকবার বক্ষযুগল ও নিতম্বের প্লাস্টিক সার্জারি করিয়েছেন।
সর্বশেষ খবর
-
৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি ক্রোক
-
‘লালকেল্লা থেকে ওষুধ দিয়েছি, এবার দিমাগি নকশালদের মুখোশ খুলছে’, জেন জির মন জয়ে বার্তা মোদির
-
আমাদের ভবিষ্যৎ কী? বেসরকারিকরণের ছোঁয়া লাগতেই আশঙ্কায় ইসরোর বিজ্ঞানীরা, কড়া চিঠি ডিরেক্টরকে
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল