২০২৩ সালে আমেরিকায় পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ভারতীয় পড়ুয়া জাহ্নবী কান্দুলার। ওই ঘটনায় তরুণীর পরিবারকে ‘ক্ষতিপূরণ’ হিসাবে ২.৯০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি টাকা) দেবে আমেরিকার স্থানীয় প্রশাসন। তিন বছর পর মামলা নিষ্পত্তিতে শহরের অ্যাটর্নি জেনারেল এই নির্দেশ দিল।
২০২১ সালে পড়াশোনার জন্য আমেরিকায় যান জাহ্নবী কান্দুলা। ২০২৩ সালে সিয়াটেলের পথে ঘটেছিল দুর্ঘটনা। মার্কিন পুলিশ অফিসার কেভিন ডেভের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ বছরের ভারতীয় পড়ুয়ার। যেখানে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে গাড়ি চলার কথা, সেখানে ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে গাড়ি চালান কেভিন। এই কারণে বাঁচার কোনও সুযোগই ছিল না জাহ্নবীর সামনে। প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়েন তিনি। এই দুর্ঘটনাকে শুরুতে লঘু করে দেখানোর চেষ্টা করেছিল পুলিশ বিভাগ। অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হয়।
আরও পড়ুন:
জাহ্নবীর হৃদয়বিদারক মৃত্যুর ঘটনায় ভারতের পাশাপাশি আমেরিকাতেও হইচই শুরু হয়। একজন পুলিশ অফিসার মাদক সেবন করে বেপরোয়া গাড়ি চালিয়ে একজন ছাত্রীকে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি কেউ। গোটা ঘটনায় হতবাক হন শহর প্রশাসন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল শহর প্রশাসন। সেই কারণেই বুধবার শহর প্রশাসনের অ্যাটর্নি জেনারেল ভারতীয় মুদ্রায় ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। যদিও অভিযুক্ত পুলিশ আধিকারিক কেভিন কি শাস্তি পাবেন? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর