সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা মাঠের উপর রাখা সারি সারি তারের খাঁচা৷ প্রতিটির মধ্যে সযত্নে রাখা এক একটি মানুষের মৃতদেহ৷ প্রকাশ্যেই পচছে সেগুলি৷ কেয়ারটেকার এসে সেগুলির দেখভালও করছেন৷ এ দৃশ্য দেখে মনে হতেই পারে কোনও সাইকোপ্যাথের কাজ৷ কিন্তু তা নয়৷
তাহলে কেন এভাবে পচছে মৃতদেহ?
আমেরিকার এই ফার্মে ভিতরের দৃশ্য দেখলে শিউরে উঠবেন অনেকে৷ বিশ্বে এরকম ফার্ম একমাত্র এখানেই আছে৷ কিন্তু কেন প্রকাশ্যেই পচছে মানুষের মৃতদেহ? আসলে এই ফার্ম একটি গবেষণাগার৷ মানুষের মৃতদেহ এখানে রাখা হয়েছে বিশেষ পরীক্ষার জন্যই৷ মৃত্যুর পর দেহের পচন পরীক্ষার জন্যই বিজ্ঞানীরা এভাবে রাখেন মৃতদেহগুলিকে৷ শুধু খোলা জায়গাতেই নয়, বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে মৃতদেহগুলিকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়৷ যেমন জলে ডুবিয়ে বা গাড়ির মধ্যে রেখে পচনের হার পরীক্ষা করেন বিজ্ঞানীরা৷ বৈজ্ঞানিক পরিভাষায় এই পদ্ধতিতে বলা হয়, ‘হিউম্যান ট্যাফোনমি’৷
কেন এই পরীক্ষা চলে? বিজ্ঞানীরা এভাবেই পরীক্ষা করে দেখেন মৃতদেহের পচন কি সারা বিশ্বেই একরকমের প্রক্রিয়া, নাকি অন্যরকম৷ তাপমাত্রা ও অন্যান্য পরিস্থিতিতে আলাদা কোনও প্রভাব পড়ে কি না, তাও খতিয়ে দেখা হয়৷ মানবদেহের পচন অত্যন্ত জটিল এক জৈবিক প্রক্রিয়া৷ এবং, বিভিন্ন পরিস্থিতির উপর ভিত্তি করে তা আলাদাই হয়৷ সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসই পরীক্ষা করা হচ্ছে এই গবেষণাগারে৷
তাতে অবশ্য মানবজাতিরই কল্যাণ৷ পচন নিয়ে পর্যবেক্ষণ ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ সহায়ক৷ কোনও অপরাধের ঘটনায় মৃতদেহের ময়নাতদন্ত করে যে সিদ্ধান্তে পৌঁছন বিশেষজ্ঞরা তা এই গবেষণার খাতিরেই৷ এবং, এই পর্যবেক্ষণ যত সঠিক হবে, ততই মৃতদেহের প্রকৃতি থেকে অপরাধ নিয়ে নিখুঁত সিদ্ধান্তে পৌঁছতে পারবেন বিশেষজ্ঞরা৷
আপাতত মার্কিন মুলুকে থাকলেও বিশ্বের অন্যান্য প্রান্তেও এই ধরনের ফার্ম খোলর পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ ভারতেও খোলা হতে পারে এই বিশেষ গবেষনাগার৷
সর্বশেষ খবর
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা
-
অতি ঘনিষ্ঠতাতেই ভাঙছে সেতু! সম্পর্ক বাঁচাতে দূরত্ব প্রয়োজন, বলছেন মনোবিদরা
-
একমাসে দু’বার মাইনে! অভিনব আইডিয়া উদ্যোগপতির, কতটা উপকৃত হবেন কর্মীরা?
-
ফেডারেশনের বৈঠকে ইট থেকে ডিমবৃষ্টি, টলিপাড়ায় ধুন্ধুমারে কাকে দায়ী করলেন রুদ্রনীল?