সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে জারি নিষেধাজ্ঞা৷ কিন্তু সে নিষেধাজ্ঞা ধাক্কা খেল খোদ তাঁর দেশের আদালতেই৷ ওই দেশগুলি থেকে আসা নাগরিকদের আটক করার উপর নিষেধাজ্ঞা জারি করল ব্রুকলিনের একটি আদালত৷ এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ চলছে বিমানবন্দরগুলিতে৷
আমেরিকায় শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা, প্রতিবাদে সরব মালালা
মুসলিমপ্রধান দেশগুলির নাগরিকদের মার্কিন মুলুকে পা রাখায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই বিমানবন্দরে আটক করা হয়েছে বেশ কিছু মানুষকে৷ যথাযথ ভিসা থাকা সত্ত্বেও তাঁদের এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়৷ এঁদের স্বার্থেই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন(এসিএলইউ) একটি পিটিশন দাখিল করে৷ তার প্রেক্ষিতেই ট্রাম্পের নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশ জারি করল ওই আদালত৷
Here’s the full text of the stay issued by Judge Donnelly tonight. #MuslimBan #NoBan pic.twitter.com/xWHFbYoJN0
— Josh Leitzel (@joshleitzel) January 29, 2017
ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হওয়া মাত্র রাতারাতি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে মার্কিন মুলুকে৷ আচমকা এ নিয়ম লাগু হওয়ায় সাত দেশের যে সমস্ত মানুষ আমেরিকায় কাজ করছিলেন তাঁদের ভবিষ্যত কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ অনেক ক্ষেত্রেই বিভিন্ন সংস্থা তাদের কর্মীদের সদর দপ্তরে ডেকে পাঠিয়েছে৷ কিন্তু তার আগেই আমেরিকায় কর্মীদের প্রবেশ নিষেধ হয়ে গিয়েছে৷ ফলত নিয়ম অনুযায়ী বিমানবন্দরে তাঁদের আটক করা হয়৷ কিন্তু প্রত্যেকের কাছেই আছে মার্কিন ভিসা৷ অর্থাৎ একদিকে মার্কিন সরকারের অনুমতি নিয়েই তাঁরা সে মুলুকে পা রাখছেন, অন্যদিকে জারি হওয়া নিষেধাজ্ঞায় নিয়ম লঙ্ঘনের জন্য তাঁদের আটক হতে হচ্ছে৷ এই পরিস্থিতিতেই আটক মানুষদের হয়ে সওয়াল করে এসিএলইউ৷ সে প্রেক্ষিতেই আদালতের সাময়িক স্থগিতাদেশ৷ কারা কারা আটক হয়েছেন তাঁদের তালিকাও জমা দিতে বলা হয়েছে প্রশাসনকে৷ কিন্তু যাঁরা আটক হয়েছেন, তাঁদের ক্ষেত্রে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷
Statement from ACLU met with crowd erupting in cheer pic.twitter.com/abgcrV3Q9z
— grace spelman (@GraceSpelman) January 29, 2017
ট্রাম্পকে পাল্টা, মার্কিন বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের
সর্বশেষ খবর
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা