সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি মহিলা? বাড়ির কাজ করতে পারেন? এই যেমন ধরুন বিছানা পরিষ্কার, ঘর মোছা, কাপড় কাচা, গাছে জল দেওয়া ইত্যাদি ইত্যাদি৷ তাহলে প্রতি ঘণ্টায় আয় করতে পারবেন প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা! তবে শর্ত একটাই৷ সম্পূর্ণ নগ্ন অবস্থায় আপনাকে করতে হবে এই সব কাজ৷ চমকে গেলেন? সত্যিই এমন বিজ্ঞাপন দিয়েছে নেচারিস্ট ক্লিনার নামে এক কোম্পানি৷

জনপ্রিয় ম্যাঞ্চেস্টার ফেসবুক গ্রুপে এখন এই চাকরি নিয়েই আলোচনা হচ্ছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এতে অবাক হওয়ার মতো কোনও কারণ নেই৷ আর পাঁচটা চাকরির মতোই এটাও একটা সাধারণ চাকরি৷ নুডিস্ট কমিউনিটির মহিলাদের এই চাকরিতে যোগ দেওয়ার আবেদন জানানো হয়৷ খদ্দেরদের কাছে পোশাক পরা মহিলার ক্লিনারদের চেয়ে নগ্ন ক্লিনারদেরই বেশি চাহিদা৷ আর যার চাহিদা বেশি, স্বাভাবিকভাবে তার বেতনও বেশি৷ নগ্ন মহিলা বাড়ি পরিষ্কারের জন্য প্রথম ঘণ্টায় উপার্জন করবেন ৬৫ পাউন্ড৷ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা৷ আর তারপর থেকে ঘণ্টা পিছু মিলবে ৫৫ পাউন্ড করে৷ সেখানে পোশাক পরিহিতা মহিলাদের বেতন প্রথম ঘণ্টায় ২৫ পাউন্ড এবং পরে প্রতি ঘণ্টায় ২০ পাউন্ড৷

সংস্থার কর্ণধার লওরা স্মিথ জানান, “এই চাকরিতে কোনও যৌন সুড়সুড়ি নেই৷ গত দু’বছর আগে লন্ডনে এমন কাজের সুযোগ দেওয়া চালু করেছিলাম আমরা৷ এখন এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷”
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক