সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ মুখ বুজে সহ্য করেননি৷ প্রকাশ্যে অপরাধীর মুখোশ খুলে দিয়েছিলেন৷ সেই অপরাধেই শাস্তি পেতে হল পাকিস্তানের দুই মহিলা অ্যাঙ্করকে৷ দু’জনকেই নিষিদ্ধ করল পাকিস্তানের সরকারি টেলিভিশন চ্যানেল পিটিভি৷
ভোটের কাছে মহিলাদের মর্যাদাও তুচ্ছ, নেতার মন্তব্যে বিতর্কের ঝড়
পিটিভি’রই অ্যাঙ্কর হিসেবে কাজ করতেন তানজিলা মাজহার ও ইয়াসফিন জামাল৷ সংস্থারই এক আধিকারিক আগা মাসুদ শোরিসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন দুই অ্যাঙ্কর৷ নিজেদের অভিযোগ নিয়ে প্রথমে সংস্থার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন দু’জনে৷ পরে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হন৷ ফেসবুকে মাসুদের মুখোশ খুলে দেন তানজিলা ও ইয়াসফিন৷
ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের
কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুই অ্যাঙ্করের এই প্রতিবাদ মেনে নিতে পারেননি পাকিস্তানের সরকারি টেলিভিশনের উচ্চপদস্থ কর্তারা৷ প্রায় সঙ্গে সঙ্গে নোটিস জারি করে ২৪ ঘণ্টার মধ্যে পোস্টগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু সেই নির্দেশ মানেনি দুই মহিলা অ্যাঙ্কর৷ সেই অপরাধেই সংস্থার মানহানির অজুহাতে দু’জনকে নিষিদ্ধ করার নির্দেশ দেন পিটিভি’র কারেন্ট অ্যাফেয়ার্স কন্ট্রোলার হাবিবুর রহমান৷

নির্বাচনে জিতলেই অযোধ্যায় হবে রাম মন্দির, ঘোষণা বিজেপির
সর্বশেষ খবর
-
মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসতে চাপ! মার্কিন প্রেস সচিব পদে ইস্তফা ক্যারোলিনের, ক্ষুব্ধ ট্রাম্পের উপর?
-
‘মুখ খুললেই মিম, বউ বলেছে চুপ থাকো’, মৌনব্রত ভেঙে কী জানালেন রবি কিষেণ?
-
স্বপ্ন ছিল পাক সেনায় যোগের! সুযোগ না পেয়ে আইএসআই চর রানা রউফ
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত