সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অন্ধকারে আলো খুঁজে নেয়, এটাই আমেরিকা।’, মার্কিন মুলুকে করোনা মহামারীর বর্ষপূর্তি উপলক্ষে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে এমনটাই বার্তা দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।
Finding light in the darkness is a very American thing to do, in fact it may be the most American thing we do, and that’s what we have done: US President Joe Biden on the anniversary of #COVID19 in the United States
Advertisement— ANI (@ANI) March 12, 2021
[আরও পড়ুন: ফের রক্তস্নাত মায়ানমার! সেনার গুলিতে নিহত ৭ গণতন্ত্রকামী, আহত ৮]
মার্কিন সময় মতে বৃহস্পতিবার বাইডেন বলেন, “করোনা মহামারীর বিরুদ্ধে এখনও লড়াই শেষ হয়নি। এই কথা আমাদের মাথায় রাখতে হবে। এপর্যন্ত আমেরিকায় ৫ লক্ষ ২৭ হাজার ৭২৬ জন মানুষের করোনায় মৃত্যু হয়েছে। দুই বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম লড়াই ও ৯/১১ হামলার থেকেও এই মহামারী বেশি মার্কিন নাগরিকের প্রাণ কেড়েছে। আমি জানি এই লড়াই খুব কঠিন। কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সমস্ত প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকরা ১ মে’র মধ্যে করোনা টিকা পাবেন।” এদিন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “একবছর আগে আমাদের উপর হামলা চালিয়েছিল এই ভাইরাস। প্রশাসনের নীরবতা ও বাস্তব পরিস্থিতি মেনে না নেওয়ার জন্যই তা দ্রুত ছড়াতে থাকে। আমরা সবাই কিছু না কিছু হারিয়েছি।”
I know it’s been hard, I truly know… I carry a card in my pocket with a number of Americans who have died due to #COVID19 till date… As of now, total deaths in America — 527,726 — that’s more deaths than World War I, World War II, Vietnam war & 9/11 combined: US President pic.twitter.com/Ec6eeaaQgS
— ANI (@ANI) March 12, 2021
উল্লেখ্য, করোনার হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। সে দেশে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষেরও বেশি মানুষ। সভ্যতার শিখরে পৌঁছেও কেমন যেন মনে হয়েছিল আমেরিকা অসহায়। করোনা ভাইরাসের কাছে কার্যত হার স্বীকার করে নিয়েছে ‘আঙ্কল স্যাম’ বলেও মনে করছিলেন অনেকে। কিন্তু আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে। টিকা হাতে চলে আসায় শুরু হয়েছে নতুন উদ্যমে লড়াই। সব মিলিয়ে এদিন দেশবাসীকে জীবন জয়ের পথ বাতলে দিতে না পারলেও সেই পথে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন বাইডেন।
[আরও পড়ুন: ফের রক্তস্নাত মায়ানমার! সেনার গুলিতে নিহত ৭ গণতন্ত্রকামী, আহত ৮]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক