Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

প্রায় ২০ বছর পর, পাক মন্ত্রিসভায় স্থান পেলেন হিন্দু সাংসদ

পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব পেয়েছেন দর্শন লাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৭:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০১৭, ০৭:৫৪

options
link
প্রায় ২০ বছর পর, পাক মন্ত্রিসভায় স্থান পেলেন হিন্দু সাংসদ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিক ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন শাহিদ আব্বাসি। নয়া প্রধানমন্ত্রীর সঙ্গেই শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। তাৎপর্যপূর্ণভাবে  নয়া মন্ত্রিসভায় স্থান পেয়েছেন এক জন হিন্দুও। প্রসঙ্গত, গত ২০ বছরেরও বেশি সময় পর এই প্রথম ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে মন্ত্রী হলেন কোনও হিন্দু।

[পানামা কেলেঙ্কারিতে অভিযুক্ত নওয়াজ, খোয়ালেন প্রধানমন্ত্রীর পদ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন ইসলামাবাদে নিজের সরকারি বাসভবনেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহিদ আব্বাসি। তাঁর সঙ্গে শপথ নিলেন ২৮ জন পূর্ণমন্ত্রী ও ১৯ জন রাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী পদে শপথ নিয়েছেন দর্শন লাল নামে এক হিন্দু সাংসদও। তাঁকে পাকিস্তানের চারটি প্রদেশের মধ্যে সমন্বয় রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান প্রশাসন সূত্রে খবর, সিন্ধু প্রদেশের মিরপুর মাথেলো শহরের বাসিন্দা দর্শন লাল পেশায় চিকিৎসক। ২০১৩ সালে ভোটে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত এক আসন থেকে শাসকদল মুসলিম লিগ (নওয়াজ)-র টিকিটে দ্বিতীয় বার সাংসদ নির্বাচিত হন দর্শন।অন্যদিকে, পাকিস্তানের নয়া বিদেশমন্ত্রী হিসেবে শপথ নিলেন খোয়াজা মহম্মদ আসিফ। আগের মন্ত্রিসভায় প্রতিরক্ষা ও শক্তি মন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি। প্রসঙ্গত, শরিফ জমানায় প্রায় চার বছর পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী ছিলেন না।

[পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহিদ খাগান আব্বাসি]

গত ২৮ জুলাই পানামা পেপার কেলেঙ্কারিতে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। সেদেশের শীর্ষ আদালত বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন শরিফ। এরপরই প্রধানমন্ত্রী পদ খোয়াতে হয় তাঁকে। প্রাথমিক ঠিক হয়েছিল, নওয়াজের পরিবর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন তাঁর ভাই শাহবাজ শরিফ। কিন্তু, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ সাংসদ নন। তাই নওয়াজ শরিফ মন্ত্রিসভারই সদস্য শাহিদ আব্বাসিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় মুসলিম লিগ (নওয়াজ)। সি্দ্ধান্ত হয়েছিল, উপনির্বাচনে জিতে শাহবাজ শরিফ সাংসদ হওয়ার পরই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবে আব্বাসি। নয়া প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ। কিন্তু, এখন শোনা যাচ্ছে, আগামী নির্বাচন পর্যন্ত আব্বাসিই প্রধানমন্ত্রী থাকবেন নাকি শাহবাজ সাংসদ হওয়ার পর তিনি পদত্যাগ করবেন, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানের সবচেয়ে বড় ও জনবহুল রাজ্য পাঞ্জাব। অতীতে দেখা গিয়েছে, পাঞ্জাব প্রদেশে যে দলের সরকার থাকে, দেশেও তারাই সরকার গড়ে। এই প্রেক্ষাপটে ২০১৮ সালে সাধারণ নির্বাচনের আগে পাঞ্জাব থেকে যদি শাহবাজ শরিফকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সেখানে মুসলিম লিগ (নওয়াজ)-এর সংগঠনে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করছেন পাকিস্তানের শাসকদলের নেতাদের একাংশ।

[পাক সরকারের ওয়েবসাইট খুললেই বাজছে ভারতের জাতীয় সংগীত!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.