নেপালের ছায়া এবার আমেরিকায়। বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের জেরে অন্তত ২০ জন নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর আড়াইটে নাগাদ কলোরাডো নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায়। নদী সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষরা জলের তোড়ে ভেসে যান। দুর্ঘটনার পর ৬২ জনকে উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত ২০ জনের কোনও খোঁজ মেলেনি। পাশাপাশি দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। রবিবার দুপুরে হড়পা বান নেমে আসার সময় গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে ছিলেন বহু মানুষ। জলের তোড় এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় পাথর লোহার কাঠামো ভাসিয়ে নিয়ে যায়। ভেঙে যায় পর্যটকদের যাতায়াতের জন্য তৈরি করা একটি ফুট ব্রিজও। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার ওই এলাকায় ভারী বৃষ্টি হয়েছিল। তার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আরও পড়ুন:
জলের তোড় এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় পাথর লোহার কাঠামো ভাসিয়ে নিয়ে যায়। ভেঙে যায় পর্যটকদের যাতায়াতের জন্য তৈরি করা একটি ফুট ব্রিজও।
প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, দুপুরে ‘ব্রাইট অ্যাঙ্গেল’ খাঁড়ির দিক থেকে জলের স্রোত হঠাৎই কলোরাডো নদীতে ঢুকতে শুরু করে। সাধারণত পর্যটকরা যেখান থেকে কলোরাডো নদীতে নামেন সেই জায়গা থেকে ৬২ জনকে কপ্টারে করে ফিরিয়ে আনা হয়। ওই অঞ্চলে থাকা ২০ জনের এখনও কোনও খোঁজ মেলেনি। একজনের দেহ উদ্ধার করেছে প্রশাসন। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
🇺🇸: Flash floods sweep Grand Canyon, 62 evacuated and more than 20 still missing.
A flash flood hit Bright Angel Canyon and Phantom Ranch at Grand Canyon National Park on Aug. 29, 2026. By Sunday morning, 62 people had been evacuated with no injuries reported; officials say… pic.twitter.com/BT2YxN49uy
— World In Last 24hr (@world24x7hr) August 30, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিবাদের নামে নিউ ইয়র্কে তেরঙ্গার অপমান! ‘বিরাট মূল্য চোকাতে হবে’, হুঁশিয়ারি দিল্লির
-
মুখে মদের গন্ধ! সাবধান! আরও আধুনিক ব্রেথ অ্যানালাইজার নিয়ে ময়দানে লালবাজার
-
ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় গরহাজির ডেরেক, হাজিরা দেবেন অভিষেক?
-
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ১ বছরের মধ্যে সব দপ্তরের শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের!
-
নিম্নচাপের ফাঁড়া কাটছেই না! বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা? জেনে নিন পূর্বাভাস