সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল সাইটে বিকিনি পরিহিত ছবি দিয়ে বিপাকে পড়েছেন এক মহিলা পুলিশকর্মী। খুব দ্রুতই ভাইরাল হয়ে ওঠে তাঁর এই ছবি। ইনস্টাগ্রামে হাজারেরও বেশি ফলোয়ার এই ব্রাজিলিয়ান হাইওয়ে পেট্রোল অফিসারের। রিও ডি জেনেরিও শহরের এই অফিসার অচিরেই হয়ে উঠেছেন ইন্টারনেট সেনসেশন। তিরিশ বছরের এই পুলিশ অফিসারের নাম মারি। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান পুলিশের পোশাকে নিজের কাজের ছবি পোস্ট করেছিলেন মারি। কিন্তু কাজের বাইরে কীভাবে সময় কাটান তিনি, সেই ছবি পোস্ট করেন সোশ্যাল সাইটে। আর এতেই শুরু হয় বিপত্তি। তারপরই তাঁর কাছে আসতে থাকে একাধিক প্রেমের প্রস্তাব, এমনকী বিয়ের প্রস্তাবও।

[যাত্রীর সামনেই যৌনকর্মীর সঙ্গে সঙ্গম উবের চালকের, ভাইরাল ভিডিও]

বছরে ৬০,০০০ এর বেশি মানুষ খুন হন ব্রাজিলে। সেই দেশের একজন মহিলা পুলিশ অফিসার যে কতটা সাহসী হতে পারেন, এরই কিছুটা ঝলক দেখা গেল মারির প্রোফাইলে। তবে ছোটবেলা থেকে কিন্তু পুলিশ হতে চাননি তিনি। নিজের কমিউনিটিকে ক্রিমিনালদের হাত থেকে বাঁচানোই ছিল তাঁর জীবনের একমাত্র মন্ত্র। আর সে কারণেই বড় হওয়ার পর পুলিশে যোগদান করেন তিনি। পুলিশের চাকরিতে দেড় লাখ প্রার্থীর মধ্যে প্রথম দশজনের একজন ছিলেন মারি। চাকরি পাওয়ার পর রিও ডি জেনেরিওর অন্যতম কুখ্যাত দাতরা হাইওয়েতে পোস্টিং দেওয়া হয় মারিকে। ট্রাক চুরি ও গ্যাং ক্রাইমের পীঠস্থান এই হাইওয়ে। সেইসব অপরাধীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করাই তাঁর কাজ।



[মহিলাদের শরীরের এই গোপন কথাগুলি জানা আছে?]

কিন্তু এই দুঃসাহসিক চাকরি বেশ এনজয়ই করেন এই ব্রাজিলিয়ান সুন্দরী। অপরাধ জগতের সঙ্গে ওঠাবসা তাঁর। তাই ইনস্টাগ্রামে যে তাঁর হাজারের বেশি ফলোয়ার হতে পারে তা প্রায় অবিশ্বাস্য মারির কাছে। তবে কাজের বাইরে সমুদ্রে ঘুরতে পছন্দ করেন তিনি। নিজেকে বিচ রেডি মনে করেন এই সুন্দরী পুলিশ অফিসার। সাহসিকতা আর সৌন্দর্যের এই মিশ্রণই পুরুষদের কাছে তাঁকে করে তুলেছে অনেক বেশি আকর্ষণীয়। আর তারই জেরে শতাধিক বিবাহ প্রস্তাবে জেরবার এই ব্রাজিলিয়ান সুন্দরী।

সর্বশেষ খবর
-
সরকারি বাসে বিনা খরচে যাতায়াতে লাগবে ‘পিংক কার্ড’, রইল অনলাইন ও অফলাইন আবেদনের পদ্ধতি
-
মার্কিন পাইলটকে গুলি করে খুন ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপে! জ্বালিয়ে দেওয়া হল যাত্রীবাহী বিমান
-
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ সিকিমের মুখ্যমন্ত্রীর, কী কথা হল?
-
শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইজরায়েলের! তেহরানকে সতর্ক করে আমেরিকা
-
অশোধিত তেলের দাম কমলেও এখনই সস্তা নয় পেট্রল-ডিজেল, সাফ কথা কেন্দ্রের