সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের প্রতিবাদে এবার পাক বন্দিদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত সরকার৷ এই বুধবারই সৌজন্যের নজির হিসেবে ওই বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল৷ কিন্তু এই পরিবেশে তা যে সম্ভব নয় এমনটাই জানিয়ে দেওয়া হল৷
[ প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিককে ফাঁসির সাজা পাকিস্তানের ]
সোমবার আচমকাই পাক মুলুকে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড ঘোষণা করে পাকিস্তান৷ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত৷ এর আগে সে দেশের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়৷ যেখানে কুলভূষণ স্বীকার করেছেন যে, তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর হয়েই কাজ করতেন৷ যদিও ভারত তা অস্বীকার করে৷ এরপরই আজ পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া জানান, কুলভূষণের বিরুদ্ধে চরবৃত্তির সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে৷ তারপরই তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করে৷
[ আচমকা শুরু LIVE, জানেন কী করলেন অ্যাঙ্কর? ]
এই সাজা পুরোপুরি অনৈতিক বলে দাবি করে ভারত৷ জানান, পাকিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসকে এই বিচারপ্রক্রিয়া পক্ষে বিন্দুমাত্র জানানো হয়নি৷ আচমকাই এই ঘোষণায় তাই বিস্মিত ভারতীয় কূটনীতিকরা৷ জানানো হয়েছে, যথাযথ নিয়ম না মেনেই যদি এই কাজ করা হয় তবে তা বিচার নয়, বরং সুপরিকল্পিত হত্যা৷ আজই বিদেশসচিব ভারতের পাক রাষ্ট্রদূত আবদুল বসিতকে ডেকে পাঠান৷ ঘটনার তীব্র সমালোচনা করে তাঁর হাতে প্রতিবাদ পত্র তুলে দেওয়া হয়৷ পাশাপাশি ভারতে থাকা পাক বন্দিদের মুক্তি না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়৷
[ ‘সিরিয়ায় আর একটাও বোমা ফেললে উড়িয়ে দেওয়া হবে আমেরিকাকে’ ]
পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে চূড়ান্ত সমালোচনা৷ প্রশ্ন উঠছে, কেন আচমকা এ কাজ করতে গেল পাকিস্তান৷ সূত্রের খবর, কিছুদিন আগেই এক পাক সেনা নিখোঁজ হয়েছিলেন নেপাল সীমান্ত থেকে৷ পাক প্রতিরক্ষার তরফে অভিযোগ করে বলা হয়েছিল, ভারতীয় র এজেন্টরাই অপহরণ করেছে ওই সেনাকে৷ নিজের দেশের সেনার বিরুদ্ধে যাতে কোনও কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তা নিশ্চিত করতেই সম্ভবত এই পদক্ষেপ করল পাকিস্তান৷ এরকমই অনুমান বিশেষজ্ঞদের৷
Indian RAW kidnaps retired Pakistan Army officer from Nepal. – https://t.co/Cr7rJ1rRyf pic.twitter.com/aI4OIqP8BR
— Pakistan Defence (@defencepk) April 8, 2017
তবে প্রাক্তন র প্রধান জানিয়েছেন, পাকিস্তানে কিছুই অসম্ভব নয়৷ যে দেশে নিজেদের প্রধানমন্ত্রীকেই ফাঁসিতে চড়িয়েছে, সেখানে অসম্ভব কিছু নয়৷
Anything is possible in Pak, after all they’ve hanged one of their Prime Ministers in past: AS Dulat, former RAW Chief on Kulbhushan Jadhav pic.twitter.com/vtZuALDeKs
— ANI (@ANI_news) April 10, 2017
এদিকে কুলভূষণের মৃত্যুদণ্ড উসকে দিয়েছে সরবজিতের স্মৃতি৷ সরবজিতের দিদি দলবীর কউর জানিয়েছেন, পাকিস্তানের এই সিদ্ধান্তে বিস্মিত হননি তিনি৷ কেননা তাঁর ভাইয়ের সঙ্গেও একই কাজ করা হয়েছিল৷ তবে এই সিদ্ধান্ত যাতে কোনওভাবে কার্যকর না হয় তাঁর দাবি জানিয়েছেন তিনি৷
They did the same with my brother, it didn’t come to me as a surprise: Dalbir Kaur (Sarabjit’s sister) on Kulbhushan Jadhav. pic.twitter.com/BHhI4WIzd7
— ANI (@ANI_news) April 10, 2017
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর