সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর নিয়ে প্রতিনিয়ত ভারতকে বেকায়দায় ফেলার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান৷ জঙ্গিগোষ্ঠীদের মদত দিয়ে কাশ্মীর উপত্যকায় হিংসা ছড়ানোই হোক অথবা আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, চেষ্টায় খামতি নেই ইসলামাবাদের৷ প্রতিবারই বিফল হয়েছে চক্রান্ত৷ তবে এবার পাকিস্তানের ‘কাশ্মীর নীতি’ নিয়ে খোদ সে দেশের অন্দরেই সৃষ্টি হয়েছে বিক্ষোভ৷
(চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!)
কয়েক দশক থেকে চলে আসা কাশ্মীর সমস্যা যদি মিটেও যায় তাতে তালিবান বা আন্তর্জাতিক জঙ্গি সমস্যার সমাধান হবে না৷ সম্প্রতি এই বলে তোপ দাগলেন, আমেরিকায় নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত হুসেন হাক্কানি৷ ভারতের বিরুদ্ধে জঙ্গিসংগঠনদের মদত দেওয়ার বিষয়টি নিয়েও ইসলামাবাদকে একহাত নিয়েছেন তিনি৷ গত সপ্তাহে, ওয়াশিংটনে এক সভায় তিনি বলেন, সময় এসেছে পাকিস্তান এবার আত্মমূল্যায়ন করুক৷ সন্ত্রাসবাদীদের ক্রমাগত মদত দিয়ে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা যায় না৷
(ভারতকে ঘিরে ফেলছে চিন, গদর বন্দরে মোতায়েন রণতরী)
জম্মু ও কাশ্মীর নিয়ে গত কয়েক দশক থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ চলছেই৷ বরাবর কাশ্মীরের উপর দাবি জানিয়ে এসেছে পাকিস্তান৷ অবৈধ ভাবে কাশ্মীরের অনেকটা দখলও করে রেখেছে পড়শি মুলুক৷ বরাবর ইসলামিক জঙ্গি সংগঠন ও বিচ্ছিন্নতাবাদীদের মদত যুগিয়ে এসেছে ইসলামাবাদ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় এসেই স্পষ্ট করে দিয়েছিলেন যে পাকিস্তানের ক্রমাগত উস্কানি মেনে নেওয়া হবে না৷ উরি সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক করে ইসলাবাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ভারত৷
আমেরিকাকেও ‘ঠান্ডা’ করতে পারি, ভারত তো শিশু: চিন
বেজিংকে রুখতে গেলেই যুদ্ধ বাধবে, আমেরিকাকে সতর্ক করল চিন
সর্বশেষ খবর
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত