Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Sri Lanka

শ্রীলঙ্কা ছেড়ে যেতে পারবেন না, আদালতের রায়ে আরও বিপাকে রাজাপক্ষেরা

শোনা যাচ্ছিল ভারতে আশ্রয় নিতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২২, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২২, ১৫:১৫

options
link
শ্রীলঙ্কা ছেড়ে যেতে পারবেন না, আদালতের রায়ে আরও বিপাকে রাজাপক্ষেরা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় (Sri Lanka) সরকার পক্ষের সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ন’ জনের। আহত হয়েছেন বহু মানুষ। সেই ঘটনার প্রেক্ষিতে কলম্বোর আদালত রায় দিয়েছে, দেশ ছেড়ে যেতে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে (Mahinda Rajapaksa)। বিরোধীদের শান্তিপূর্ণ বিক্ষোভে হিংসা সৃষ্টি করার কারণেই এই রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশকে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। যদিও বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধেই।

সোমবার এই ব্যাপক সংঘর্ষের ফলে বাড়ি থেকে পালিয়ে ত্রিঙ্কোমালি নৌসেনা ঘাঁটিতে আশ্রয় নেন রাজাপক্ষে পরিবারের সদস্যরা। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, প্রাণ বাঁচাতে ভারতে আসতে পারেন রাজাপক্ষেরা। আদালতের রায়ে বলা হয়েছে, মাহিন্দা রাজাপক্ষে, তাঁর পুত্র নমল-সহ আরও ১৫ জন আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না।

Advertisement

[আরও পড়ুন: খলিস্তানিদের সঙ্গে জুড়ছে কাশ্মীরি জঙ্গিরা, ভারতে হামলার নয়া ছক আইএসআইয়ের]

প্রসঙ্গত, বুধবারই বন্দরনায়েক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে চেক পয়েন্ট তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য, যাতে কোনও ভাবেই রাজাপক্ষে বা তাঁর পরিবারের কেউ দেশ ছেড়ে পালাতে না পারেন। যদিও কলম্বোর আকাশে অনেক হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে। যা দেখে গুঞ্জন শুরু হয়েছে, আকাশপথেই দেশ ছাড়ছেন রাজাপক্ষের পরিবার ও অন্যরা। আপাতত সেই পথ বন্ধ রাজাপক্ষেদের।

সোমবার রাজাপক্ষেদের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। মঙ্গলবার থেকে শোনা যাচ্ছিল, পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশে সেনা পাঠাতে পারে ভারত। কিন্তু বুধবারই শ্রীলঙ্কার ভারতীয় দূতাবাসের তরফে জানিয়ে দেওয়া হয়, এমন কোনও সম্ভাবনা নেই। তবে ভারত যে শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থায়িত্ব ও অর্থনৈতিক পরিস্থিতির পুনরুদ্ধারের লড়াইয়ে পুরোপুরি পাশে রয়েছে, তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে, যারা সম্পত্তি নষ্ট করবে তাদের যেন দেখামাত্র গুলি করা হয়। 

[আরও পড়ুন: সংসদের সূচনায় যুবরাজ চার্লস, তবে কি সিংহাসন ছাড়ছেন রানি এলিজাবেথ?

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.