সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে সুইমিং পুলে ডুবে মৃত্যু হল ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী ও তাঁর তিন বছরের ছেলের। কিন্তু তাঁদের দেহ দেশে ফেরত পাঠানোর মতো টাকা নেই। তাই ফেসবুকের দ্বারস্থ হয়েছেন মৃত যুবক নাগরাজু সুরেপল্লির বন্ধুরা। ফেসবুকের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের কাছে আবেদন করে অর্থ সংগ্রহে নেমেছেন তাঁরা। প্রয়োজনীয় অর্থ জুটলেই দেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা যাবে।
[জানেন, কেন অভিনয় ছাড়তে চাইছেন কমল হাসান?]
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে পরিবার নিয়ে থাকতেন নাগরাজু। পরিবারে ছিল মা, স্ত্রী ও তিন বছরের সন্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছেলে অনন্ত সাইয়ের সঙ্গে সুইমিং পুলে ট্রাই-সাইকেল চালাচ্ছিলেন নাগরাজু। আচমকা সাইকেল থেকে পুলে পড়ে যায় ছেলে। তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন নাগরাজু। কিন্তু সাঁতার না জানায় দুজনেই ডুবে যায়। পরে প্রত্যক্ষদর্শী এক দম্পতি তাঁদের দেহ পুলে ভাসতে দেখেন। পুলিশে তাঁরাই খবর দেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশতই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
[‘এবার দেশে মুসলিমদের হেনস্তা করাটা বন্ধ হওয়া উচিত’]
জানা গিয়েছে, তিন বছর ধরে পরিবার নিয়ে মিশিগানে রয়েছেন নাগরাজু। কিন্তু তাঁর অকাল মৃত্যুতে দিশাহারা তাঁর পরিবার। নাগরাজুর পরিবারের পাশে দাঁড়াতে বন্ধুরা ক্রাউডফান্ডিং পেজ খুলেচেন ফেসবুকে। সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়েই অন্ধ্রপ্রদেশে পাঠানো হবে নাগরাজু ও তাঁর সন্তানের দেহ। তার আগে এখানে সম্পন্ন হবে তাঁদের শেষকৃত্য। মাত্র দুদিন আগে খোলা হয়েছিল এই ক্রাউডফান্ডিং পেজটি। তাতেই ১,৫১,৬৩০ ডলার উঠেছে এই পেজের মাধ্যমে। উল্লেখ্য, আমেরিকা থেকে ভারতে দেহ নিয়ে আসার বিস্তর খরচ। তা জোগাড় করতেই হিমশিম খাচ্ছিলেন নাগরাজুর বন্ধু, পরিজনরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সহৃদয় মানুষরা এই মানবিক আবেদনে সাড়া দেওয়ায় শেষপর্যন্ত স্বস্তি নাগরাজুর পরিজনদের।
সর্বশেষ খবর
-
‘ইউরোপের অভিশাপ’ কাটিয়ে ঘরের মাঠে ইতিহাস আমেরিকার, পুলিসিচরাই কি বিশ্বকাপের কালো ঘোড়া?
-
সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক! মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘অভিযোগের তদন্ত হবে’
-
শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী ‘চুরি’ করে তৈরি ‘অরণ্যের কুলে’ ভাঙার প্রক্রিয়া শুরু
-
প্রতিবেশীর গয়না ‘লুট’ করে উত্তরবঙ্গে প্রি-হানিমুন, ফিরে লিভ ইন করতে গিয়েই গ্রেপ্তার
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর