সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু থেকে বার্লিন, নারীনিগ্রহের লজ্জাজনক ঘটনায় সারা বিশ্ব তোলপাড়৷ অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে সরব সমাজ৷ এমনই পরিস্থিতিতে সামনে এল নক্কারজনক এক ঘটনা৷ ফেসবুকে লাইভ দেখানো হল গণধর্ষণের ঘটনা৷
সুইডেনের উপ্পসালায় ঘটা এই ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে বিশ্বজুড়ে৷ পুলিশ সূত্রে খবর, রবিবার এক যুবতীকে গণধর্ষণ করে কয়েকজন যুবক৷ ধর্ষণের ঠিক আগেই ফেসবুকে লাইভ হয় তারা৷ তাদের উদ্দেশ্যর কথা বেশ খোশমেজাজেই জানাতে থাকে৷ পাশেই দেখা যায় তরুণীটিকেও৷ সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও৷ প্রথমে অনেকেই সেটিকে মজা ভেবেছিলেন৷ কিন্তু যুবকদের হালচাল দেখে সন্দেহ দানা বাঁধে৷ এরপরই ভিডিওতে এক যুবককে এমন ভঙ্গিতে দেখা যায়, যাতে মনে হয় কোনও একটি অঘটন ঘটতে চলেছে৷ ভিডিওটি যে নিছক মজার নয়, বরং সেই মুহূর্তে কোনও এক তরুণী ধর্ষিতা হতে চলেছেন তা বুঝতে পারেন অসংখ্য নেটিজেনরা৷ প্রায় সঙ্গে সঙ্গেই কয়েকজন ফেসবুক ব্যবহারকারী পুলিশকে পুরো বিষয়টি জানান৷ তারপরই একটি বাড়ি থেকে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার করা হয় নির্যাতিতাকেও৷
যদিও ফেসবুক থেকে সেই ভিডিওটি এখন তুলে নেওয়া হয়েছে, কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ওই দৃশ্য৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছে ফেসবুক কর্তৃপক্ষ৷ তাঁরা আরও জানিয়েছে যে, ফেসবুকে কী আপলোড করা হচ্ছে সে বিষয়ে নজরদারি বাড়াবে সংস্থাটি৷
স্ত্রীর সম্মান বাঁচাতে প্রতিবাদ, বেধড়ক মারধর দম্পতিকে
শিশু লোপাট-শ্লীলতাহানির গুজব ছড়াচ্ছে রাজ্যে, সতর্কবার্তা পুলিশের
তিন তালাকের বিরোধিতা করে ফের মুসলিমদের রোষে তসলিমা
সর্বশেষ খবর
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?