Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Germany

জার্মানিতে বসে গুপ্তচরবৃত্তি! রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি। বার্লিনের রুশ দূতাবাসে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সম্প্রতি জার্মান সরকার এক মহিলাকে গ্রেপ্তার করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২২, ২০২৬, ২০:৪০

options
link
জার্মানিতে বসে গুপ্তচরবৃত্তি! রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি zoom
Advertisement

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রুশ কূটনীতিককে বরখাস্ত করল জার্মানি। বার্লিনের রুশ দূতাবাসে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে সম্প্রতি জার্মান সরকার এক মহিলাকে গ্রেপ্তার করেছে। তাঁর সূত্র ধরেই ওই রুশ কূটনীতিক সম্পর্কে জানতে পেরেছে জার্মান সরকার।

জার্মানির বিদেশ মন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক কাজকর্মের আড়ালে গুপ্তচরবৃত্তি বরদাস্ত করে না জার্মান সরকার। রুশ রাষ্ট্রদূতকে এ ব্যাপারে তলব করা হয়েছিল। তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া যে, অভিযুক্ত কূটনীতিককে তারা বরদাস্ত করতে চলেছে। গুপ্তচরবৃত্তির অভিযোগে যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর জার্মানি এবং ইউক্রেনের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি ২০২৩ সালের নভেম্বর থেকে রুশ দূতাবাসের এক কূটনীতিকের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জার্মান সরকারের দাবি, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের কার্যকলাপ যেখানে যেখানে হয়, সেই সব জায়গায় তথ্য রাশিয়াকে দিয়েছিলেন ওই মহিলা। পাশাপাশি, ইউক্রেনে কোথা থেকে ড্রোনের সরবরাহ হয়, সেই সংক্রান্ত তথ্যও রাশিয়াকে দেওয়া হয়েছিল। এ ছাড়াও বার্লিনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও রুশ কূটনীতিককে নিয়ে যেতেন অভিযুক্ত মহিলা।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রকও জানিয়েছে, গুপ্তচরবৃত্তিতে নাম জড়িয়েছে জার্মানির দুই প্রাক্তন সেনাকর্তারও। তাঁদের মধ্যে একজন সম্প্রতিই অবসর নিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.