সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ছে যোগের কদর। দেশ ছাপিয়ে বিদেশেও ছড়িয়েছে ভারতীয় সনাতন শরীরচর্চার পদ্ধতি। আর সময়ের সঙ্গে সঙ্গে তা পেয়েছে নতুন নতুন রূপ। দেশ-বিদেশ নির্বিশেষে প্রায় সকলেই যোগব্যায়ামকে আপন করে নিয়েছেন নিজের মতো করে। এমনই এক নয়া যোগের পদ্ধতি আবিষ্কার করেছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। ছাগলের সঙ্গে যোগাভ্যাস করছেন তাঁরা।
[মানসিক ভারসাম্যহীন মহিলার উপর পাশবিক অত্যাচার, ভাইরাল ভিডিও]
হ্যাঁ, ঠিকই শুনছেন, ট্রাম্পের দেশে এখন বেশ জনপ্রিয় এই প্রক্রিয়া। কীভাবে তা হয় জানেন? কোনও একটি খামারবাড়িতে আয়োজন করা হয় গোটা ইভেন্ট। তাতে যোগ দেন মার্কিন বাসিন্দারা। একজন প্রশিক্ষক থাকেন। তাঁর নির্দেশেই উন্মুক্ত আকাশের নিচে চলতে থাকে এই যোগের পালা। আর পাশে অবাধে বিচরণ করতে থাকে ছাগলের পাল। কখনও তারা উঠে পড়েন যোগরত মহিলার পিঠের উপর, কখনও মাথার চুলে গুঁজে দেয় মুখ।
‘Goat yoga’ craze takes off in US #goatyoga pic.twitter.com/43KDB3Rs4t
— AFP news agency (@AFP) June 15, 2017
প্রথম প্রথম যারা এই যোগাভ্যাস করতে আসেন, ভয় পেয়ে যান। কিন্তু ধীরে ধীরে তাঁরা ভালবেসে ফেলেন এই নীরিহ প্রাণীদের। সাধারণ ছাগলের থেকে অনেকটাই ছোট আকৃতির এই ‘নাইজিরিয়ান ডোয়ার্ফ গোট’গুলি। ফলে যোগাভ্যাসকারীদের মাথা, শরীরে উঠে পড়লেও কোনও সমস্যা হয় না। বরং অনেকেই এতে বেশ আরাম বোধ করেন। নিয়মিত যাঁরা এই যোগাভ্যাস করে থাকেন তাঁদের মতে, এতে ফল মেলে দ্বিগুণ। যোগের ফলে যেমন শরীর সুস্থ থাকে, তেমনই ছোট ছোট ছাগলের পায়ের চাপে সুন্দর ‘ম্যাসাজ’ও হয়ে যায়।
যোগের এই নয়া পন্থা বেশ সাড়া ফেলেছে মার্কিন মুলুকের বাসিন্দাদের মধ্যে। অনেকেই এই উপায় অবলম্বন করছেন শরীর ও মন সুস্থ রাখার তাগিদে।
[বিশ্বের অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন বিজ্ঞানীরা]
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল