সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হযবরল’র জগতে চল্লিশ বছর পেরিয়ে গেলেই কারও বয়স বাড়ে না। তা তখন উলটো দিকে কমতে শুরু করে। সুকুমার রায়ের সেই অলীক আখ্যানই যেন সত্যি হয়ে উঠল দক্ষিণ কোরিয়ায়। রাতারাতি দেশটির নাগরিকদের বয়স কমে গিয়েছে এক থেকে দু’বছর করে!
আজ বুধবার থেকে দেশের নাগরিকদের বয়স নির্ধারণে আন্তর্জাতিক পদ্ধতি লাগু করল দক্ষিণ কোরিয়া। নতুন আইন প্রচলন করে আন্তর্জাতিক রীতি মেনে চলার নির্দেশ দিয়েছে সিওল। এতদিন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় বয়স নির্ধারণে ধরে নেওয়া হত, জন্মের সময় মানুষের বয়স ১ বছর। এবং তার জীবনের পরবর্তী বছরগুলিতে পয়লা জানুয়ারি ১ বছর করে বয়স যোগ হয়। এর সঙ্গে জন্মদিনের কোনও যোগসূত্র থাকে না।
[আরও পড়ুন: পেনসিলভ্যানিয়ার পর এবার নিউ ইয়র্ক, দিওয়ালি উদযাপনে বিশেষ ঘোষণা মেয়রের]
ছয়ের দশক থেকেই বার্থ সার্টিফিকেটের মতো নথিতে জন্মের সময় শূন্য ও জন্মদিনে ১ বছর করে বয়স যোগ করার আন্তর্জাতিক রীতি মেনে চলছে কোরিয়ানরা। কিন্ত তা সত্ত্বেও অন্য সকল ক্ষেত্রে অসংখ্য দক্ষিণ কোরীয় তাদের প্রথাগত নিয়ম মেনে বয়স গণনা অব্যাহত রেখেছেন। ২০২২ সালের ডিসেম্বরে বয়স গণনার প্রথাগত নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতি মেনে চলার আইন পাশ হয় সেদেশে। দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী লি ওয়ান-কিউ এই বিষয়ে বলেন, “আমরা আশা করি এই উদ্যোগে বয়স গণনা সংক্রান্ত আইনি বিবাদ, অভিযোগ ও সামাজিক বিভ্রান্তি অনেকাংশে দূর হবে।”
[আরও পড়ুন: অগ্নিগর্ভ প্যারিস! ট্র্যাফিক আইন না মানা কিশোরকে গুলি করে খুন ফ্রান্সের পুলিশের!]
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের