গত এক দশক ধরে আমেরিকার ভার্জিনিয়া শহরের একটি সুপারমার্কেটে (বিরাট শপিংমল) কাজ করছিলেন এক গুজরাটি মহিলা। সোমবার রাতে সেখানে ডাকাত পড়ে। মুখোশ পরা এক ডাকাতের গুলিতে মৃত্যু হল ওই মহিলার। ভয়ংকর হত্যাকাণ্ডের ২৬ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে হাড়হিম হয়ে যাচ্ছে নেটিজেনদের।
🇺🇸 #Virginia, USA — A 45-year-old Indian woman from Gujarat was shot dead inside a supermarket during a suspected robbery attempt. pic.twitter.com/2YIIUtPeVL
Advertisement— World Wide Leak (@leaklive1) May 26, 2026
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ হয়ে মৃত ৪৫ বছরের মহিলার নাম মেঘনাবেন প্যাটেল। গুজরাটের মেহসানা জেলার ভিসনগর তালুকের জান্ত্রাল গ্রামের বাসিন্দা তিনি। পরিবার জানিয়েছে, গত দশ বছর হল ভার্জিনিয়ার একটি শপিংমলে কাজ করছিলেন তিনি। হত্যাকাণ্ড ঘটে গত ২৩ মে। অভিযোগ, একজন মুখোশধারী ব্যক্তি ক্রেতার ছদ্মবেশে শপিংমলে প্রবেশ করেছিল।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অ্যানিমেল-প্রিন্টের প্যান্ট, দস্তানা, জ্যাকেট, ফেস মাস্ক এবং টুপি পরেছিল ওই দুষ্কৃতী। সে শান্তভাবে সেই কাউন্টারের দিকে এগিয়ে যায়, যেখানে মেঘনা দাঁড়িয়ে ছিলেন। দুষ্কৃতী কিছু বলে মেঘনাকে। এর পর পকেট থেকে হ্যান্ডগান বের করে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়েন রক্তাক্ত মেঘনা। মৃত্যু নিশ্চিত করতে এর পরেও একাধিক গুলি চালায় মুখোশধারী ব্যক্তি।
চলতি বছরে মার্কিন মুলুকে নিহত চতুর্থ ভারতীয় মেঘনাবেন প্যাটেল। বাবা কার্সানভাই প্যাটেল এবং মা কাপিলবেন গুজরাটের গ্রামের বাড়িতে থাকেন। অন্যদিকে স্বামী উপেন্দ্রভাই প্য়াটেল, মেয়ে নাকশিবেন আমেরিকার বাসিন্দা। দুষ্কৃতীর গুলিতে মেঘনার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা! গ্রেপ্তার প্রাক্তন রাষ্ট্রপতি মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা
-
দিনে ফেসবুক-ইনস্টা ব্যবহার করা যাবে মাত্র ২ ঘণ্টা! রাতে কাজ করবে না অ্যাপ, ব্যাপারটা কী?
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!