সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় ত্রস্ত আমেরিকা৷ এবার ঘটনাস্থল ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর৷ ৩৯ বছরের বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে তিন মার্কিন নাগরিকের৷ গ্রেপ্তার করা হয়েছে কোরি আলি মহম্মদ নামের ওই ব্যক্তিকে৷
[‘অযোধ্যা, গঙ্গা ও তেরঙ্গার জন্য যে কোনও সাজা নিতে রাজি’]
মঙ্গলবার স্থানীয় সময় সকাল পৌনে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, লার্জ ক্যালিবার হ্যান্ডগান দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ব্ল্যাক জেসাস নামে পরিচিত ওই ব্যক্তি৷ গুলির আঘাতেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান জেরি ডায়ার৷ প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ধরে ফেলে মহম্মদকে৷ গ্রেপ্তার হওয়ার সময় ‘আল্লা-হু-আকবর’ বলে চিৎকার করতে থাকে সে৷
[শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগ, ভাঙচুর অ্যাপোলোয়]
জানা গিয়েছে, মার্কিন পুলিশের খাতায় দাগী অপরাধী হিসেবে নাম রয়েছে মহম্মদের৷ খুন, জখম, রাহাজানি থেকে মাদক চোরাচালান, হেন কোনও মামলা নেই যা তার বিরুদ্ধে নেই৷ কিছুদিন আগে শহরের এক মটেলে গুলি চালানোর অভিযোগে এমনিতেই তাঁকে খুঁজছিল পুলিশ৷ এই ঘটনাকে এখনই জঙ্গি হামলার তকমা দিতে নারাজ মার্কিন পুলিশ৷ তাঁদের দাবি, বর্ণ বিদ্বেষের কারণেই এই হামলা চালিয়েছে সে৷
[সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর]
সর্বশেষ খবর
-
‘ইন্ডাস্ট্রির দালাল, মেয়েদের ক্লায়েন্ট দেয়’, স্যান্ডি সাহাকে নিয়ে বিস্ফোরক ‘মা’ খ্যাত তিথি
-
বৃষ্টিতে ভিজে অফিসের এসির নিচে বসেছেন? ব্যাগে এই জিনিসগুলো না থাকলেই বাঁধবে অসুখ
-
হঠাৎই কিমের প্রতি ‘নরম’ ট্রাম্প! দক্ষিণ কোরিয়ার সঙ্গে মহড়া কমালেন মার্কিন প্রেসিডেন্ট
-
‘শিল্পে ভরিয়ে দেব, ফিরে আসুন’, পুরুলিয়া থেকে জঙ্গলমহলের পরিযায়ী শ্রমিকদের বার্তা মুখ্যমন্ত্রীর
-
ভরা বর্ষায় মাখন মেখে হোলি! দেশের এই পাহাড়ি গ্রাম কেন মাতে এমন উৎসবে?