সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের চাপে একপ্রকার বাধ্য হয়েই মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল পাকিস্তান৷ হাফিজের সংগঠন জামাত-উদ-দাওয়া এবং শাখা সংগঠন ফালাহ-ই-ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করল ইসলামাবাদ৷ মঙ্গলবার দেশের নিষিদ্ধ সংগঠনগুলির আপডেটেড তালিকা প্রকাশ করেছে পাকিস্তানের ‘ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি’৷ সেই তালিকায় নাম রয়েছে এই দুই সংগঠনের৷ পাক অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক দপ্তর জানিয়েছে, অ্যান্টি টেররিজম অ্যাক্ট ১৯৯৭ অনুযায়ী জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়তকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷
[ব্যর্থ নাশকতার ছক, লন্ডনের তিন জায়গায় উদ্ধার বোমা ]
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে পাক মদতপুষ্ট জইশ জঙ্গির হামলার পর, আন্তর্জাতিক মহলের প্রবল চাপে পড়ে ইসলামাবাদ৷ মুখে মোকাবিলার কথা বললেও, ইমরান খানের সরকার যে সন্ত্রাসাবাদীদের পুষছে একথা আরও একবার স্পষ্ট হয়ে যায়৷ ভারত-সহ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের মতো দেশ পাকিস্তানের উপর চাপ তৈরি করে৷ এমনকী, ইসলামাবাদের পাশ থেকে সরে যায় তাদের সব ঋতুর বন্ধু চিনও৷ এরপর তড়িঘড়ি ২১ ফেব্রুয়ারি হাফিজের এই দুই সংগঠনকে নিষিদ্ধ করার কথা ঘোষণা করে পাক প্রশাসন৷ কিন্তু তারপরেও নানা টালবাহানায় করতে থাকে তারা৷ নিষিদ্ধ করার পরিবর্তে এই দুই সংগঠনের উপর নজরদারি চালাতে থাকে পাক প্রশাসন৷ যা সোমবার সম্প্রচারিত হয় ভারতীয় সংবাদমাধ্যমে৷ আর সেই সম্প্রচারের পর আরও ফ্যাসাদে পরে ইমরান সরকার৷ ফলে মঙ্গলবার তড়িঘড়ি এই দুই সংগঠনকে কালো তালিকায় ভুক্ত করে পাকিস্তান৷ ইতিমধ্যে এই দুই সংগঠনের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
[ভারতকে দেওয়া অতিরিক্ত বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করছেন ট্রাম্প]
সূত্রের খবর, পাকিস্তানজুড়ে ৩০০টি মাদ্রাসা চালায় হাজিফের সংগঠন জামাত-উদ-দাওয়া৷ এছাড়া একাধিক হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে থাকে এরা৷ সমাজসেবার নামে পাক ভূমিতে কাজ করে হাফিজের পঞ্চাশ হাজারেরও বেশি অনুগামী৷ ২০১২-তেই হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে আমেরিকা৷ তার মাথার দাম ধার্য হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার৷ উল্লেখ্য, ভারতে চাপের মুখে মঙ্গলবারই জইশ প্রধান মাসুদ আজহারের একাধিক আত্মীয়-সহ ৪৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করে পাক প্রশাসন৷ গ্রেপ্তার কার হয় মাসুদের ভাই তথা পুলওয়ামা হামলার মূলচক্রী মুফতি আবদুর রউফ এবং জঙ্গি নেতার ছেলে হামাদ আজহারকে৷
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের