সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও শিশু মারণরোগে আক্রান্ত হলে গোটা পরিবারেই যেন বিষাদের ছায়া নামে। অথচ যেচে সে বিষাদকেই কাছে ডেকে নেন একজন। তিনি মহম্মদ বজেক। শুধু মরণাপন্ন বাচ্চাদেরই দত্তক নেন তিনি। বিশ্বে এমন নজির আর নেই।
[ জনকল্যাণমূলক প্রকল্পে বাধ্যতামূলক নয় আধার, নির্দেশ সুপ্রিম কোর্টের ]
সাতের দশকে লিবিয়া থেকে মার্কিন মুলুকে চলে যান তিনি। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে এ কাজ করে চলেছেন তিনি। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনা নয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেন তিনি। যে শিশু মারণরোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন, অসহায় তাকেই আশ্রয় দেন তিনি। সন্তান দত্তক নেওয়া তো চাট্টিখানি কথা নয়। তার উপর আবার মরণাপন্ন রোগীকে পালন করা। কিন্তু এ কঠিন কাজটিই করতে ভালবাসেন মহম্মদ বজেক। এতদিনে প্রায় ৪০টি বাচ্চাকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি বাচ্চা অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।
[ সরকারি হাসপাতালে ৭০ বছরের বৃদ্ধার দেহ খুবলে খেল কুকুর ]
যে সময় মার্কিন মুলুকে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সে সময় এক অনন্য নজির গড়ে চলেছেন এই ব্যক্তি। তবে এ জন্য তিনি কোনও হাততালি-প্রশংসা পেতে চান না। শুধু মনের ডাকেই এ কাজ করে চলেছেন তিনি।
সর্বশেষ খবর
-
অঘটনের বিশ্বকাপে জারি ফরাসি বিপ্লব, সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় এমবাপেরা
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়