সুকুমার সরকার, ঢাকা: ফের কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশে৷ জঙ্গিদের হাতে খুন হলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে(৬২)৷ শুক্রবার ভোর ছ’টা নাগাদ পাবনার হেমায়েতপুরে ঘটে এই ঘটনা৷ এদিন সকালে মন্দিরের কাজ শেষ করে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গোপালগঞ্জের বাসিন্দা নিত্যরঞ্জন৷ তখনই কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷
পুলিশ জানিয়েছে, ঘাড়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছিল৷ প্রায় ৪০ বছর ধরে এই আশ্রমে সেবকের কাজে যুক্ত ছিলেন নিত্যরঞ্জন৷ প্রতিদিনই ওইসময় প্রাতঃভ্রমণে বের হতেন তিনি৷ পুলিশ সূত্রের খবর, পূর্ব-পরিকল্পনা করেই এই হত্যাকাণ্ড৷ খবর পাওয়ার পরই ঢাকার যুব-ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী বীরেন শিকদার এবং রাজশাহির ভারতীয় ডেপুটি হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন৷ ঢাকা প্রশাসনের তরফে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে৷
এদিকে গোটা বাংলাদেশ জুড়ে গুপ্তহত্যা ও জঙ্গি মোকাবিলায় সাঁড়াশি অভিযান শুরু করেছে হাসিনা প্রশাসন৷ কিন্তু এদিনের ঘটনা সেই অভিযানের উপর নতুন করে প্রশ্ন চিহ্ন তুলে দিল৷
সর্বশেষ খবর
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে ‘প্রাকৃতিক গ্যাস’ ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য
-
আর্জেন্টিনা সমর্থকদের স্বস্তি দিয়ে অনুশীলনে মেসি, নেইমার নিয়ে কী ভাবছে ব্রাজিল?
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ