সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডলফ হিটলার একটি দুর্লভ মে-বাখ গাড়ি উপহার দিয়েছিলেন পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিংকে! অবিশ্বাস্য হলেও সত্যি৷ এমনকী ১৯৩৫ সালে উপহার পাওয়া সেই গাড়িই কোনওরকম অর্থের লেনদেন ছাড়াই হাতবদল হয়ে যায় ভারোলির সর্দার সত্যজিত্ সিংয়ের কাছে৷ সেখানে থেকে প্রাচীন জিনিসপত্র সংগ্রাহকদের কাছে যায় সেই গাড়ির৷
এমন সব অজানা তথ্য উঠে এসেছে সুমন্ত কে ভৌমিকের লেখা ‘প্রিন্সলি প্যালেসেস ইন নিউ ডেলহি’ কফিটেবিল বইয়ে৷ নিয়োগী বুকস থেকে প্রকাশিত এই বইয়ে রয়েছে পাতিয়ালা হাউসের (প্রাসাদের) ১৯৪৯ সালের ১৩ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক বৈঠকের কথা৷ যে বৈঠকে ঠিক হয়, প্রতি চার বছর অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে৷ প্রথম খেলা হবে ১৯৫১ সালে৷ এই বইয়ে এমনই সব অজানা তথ্য তুলে ধরা হয়েছে৷ সুমন্ত তাঁর বইয়ে লিখেছেন, জার্মানিতে বৈঠক হয়েছিল অ্যাডলফ হিটলার ও মহারাজা ভূপিন্দরের৷ হিটলার সেই বৈঠকের পরই দুর্লভ মে-বাখ গাড়ি উপহার দেন মহারাজাকে৷ সারাবিশ্বে এই গাড়ির সংখ্যা মাত্র ছয়৷ পাতিয়ালার মোতিবাগ প্রাসাদে গাড়িটি রাখা, তবে ব্যবহার করা হয়নি কোনওদিন৷
সর্বশেষ খবর
-
শিকড় ছেঁড়ার যন্ত্রণা! ১৪ আগস্ট ‘দেশ বিভাজন দিবস’ পালনের আর্জি রাজ্যপাল রবির
-
সিটি স্ক্যানের বড় মেশিন দেখেই আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ!
-
গ্যাংস্টারদের গর্দান যাবে বদলের বাংলায়! অস্ত্র-সহ পুলিশের জালে সুবোধ সিংয়ের ২ শাগরেদ
-
কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিলাম
-
ট্রায়ালে সৌরভ-যুবি, হাল ফেরাতে দুই কিংবদন্তিকে কোচ করছে দিল্লি ক্যাপিটালস?