সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্দশা বেড়েই চলেছে পাকিস্তানের। আকাশ ছুঁয়েছে দ্রব্যমূল্য। গত এক বছরে সেদেশের মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৭.৯৭ শতাংশ। পাকিস্তান (Pakistan) পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কাকেও। এর মধ্যেই নতুন দুঃসংবাদ! আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF-এর ঋণ পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে স্বাভাবিক ভাবেই ইসলামাবাদের সংকট ভয়ংকর অবস্থায় পৌঁছেছে।
শাহবাজ শরিফের আবেদন অগ্রাহ্য করে ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আইএমএফ। বিশেষজ্ঞদের মতে, এমতাবস্থায় পাকিস্তানের পক্ষে ফের নতুন করে আবেদন করা ছাড়া আর কোনও পথই খোলা নেই। উল্লেখ্য, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু এর জন্য অনেক শর্ত চাপিয়েছিল আইএমএফ। যা কম করার আবেদন করেছিল পাক প্রশাসন। কিন্তু তা খারিজ করে ঋণের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে আইএমএফ। স্বাভাবিক ভাবেই বড়সড় বিপদে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানের অর্থ প্রতিমন্ত্রী আয়েশা পাশা জানাচ্ছেন, পাকিস্তানের সামনে এখন ফের আইএমএফের কাছে ফেরা ছাড়া কোনও রাস্তাই নেই।
[আরও পড়ুন: ওড়িশা ট্রেন দুর্ঘটনা: ভিডিও কলে স্ত্রীর সঙ্গে শেষ কথা, বাড়ি ফেরা হল না বর্ধমানের সফিকের]
এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিলেও সেই অর্থও পায়নি ইসলামাবাদ। বার্ষিক মুদ্রাস্ফীতির তথ্য অনুযায়ী, এশিয়ার কোনও দেশেরই পরিস্থিতি পাকিস্তানের মতো খারাপ নয়। মে মাসে সংকটে জর্জরিত শ্রীলঙ্কার মুদ্রাস্ফীতি রয়েছে ২৫.২ শতাংশে। সেখানে পাকিস্তান পৌঁছে গিয়েছে ৩৭.৯৭ শতাংশে।
[আরও পড়ুন: কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট, গড়বেন নয়া দল! সঙ্গী পিকে!]
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা