Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬

পারমাণবিক হামলার হুমকির পরেই ভোলবদল, ভারতের বন্ধুত্ব চাইল পাকিস্তান

কেন ভোলবদল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৭, ০৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৭, ০৬:২১

options
link
পারমাণবিক হামলার হুমকির পরেই ভোলবদল, ভারতের বন্ধুত্ব চাইল পাকিস্তান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুলচেরা বিশ্লেষণ। নয়া সমীকরণ। বিশেষজ্ঞদের মতামত। সব পালটে ফের ইউ-টার্ন পাকিস্তানের। পরমাণু হামলার হুমকি থেকে সরাসরি বন্ধুত্বের হাতছানি। এভাবেই দিল্লির নীতিনির্ধারকদের কিছুটা হলেও চমকে দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। নজিরবিহীনভাবে দেশের শীর্ষ নেতাদের ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আবেদন জানিয়েছেন তিনি।

[কাশ্মীর ইস্যুতে মার্কিন দাবড়ানি, ফের পরমাণু যুদ্ধের হুঙ্কার পাকিস্তানের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার পাক সেনেট কমিটিতে বয়ান রাখেন বাজওয়া। তাৎপর্যপূর্ণভাবে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইএসআই প্রধান নাভিদ মুখতার। সেখানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করে তোলার পক্ষে সওয়াল করেন তিনি। শীর্ষ নেতাদের আবেদন জানিয়ে তিনি বলেন নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সমস্ত সম্ভব সহযোগিতা করবে পাক সেনা। তাৎপর্যপূর্ণভাবে, পাকিস্তানের গণতান্ত্রিক সরকার ও সেনার মধ্যে চাপানউতোর বহুকালের। ‘সর্বশক্তিমান’ সেনা ও আইএসআই-র তীব্র বিরোধিতায় বহুবার দিল্লি ও ইসলামাবাদের আলোচনা প্রক্রিয়া ভেস্তে গিয়েছে। এমনকি সদ্য ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া। এই হুমকির নেপথ্যে পাক সেনার হাত রয়েছে বলেই মনে করা হচ্ছিল। তবে সেনাপ্রধান বাজওয়ার বয়ানে পালটে গিয়েছে সমস্ত সমিকরণ।

তা পাকিস্তানের হঠাৎ ‘বোধোদয়ের’ নেপথ্যে মার্কিন চাপ রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য পাক সরকার ও সেনাকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন। যার জেরেই এই বয়ান দিয়েছেন বাজওয়া। সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারতের পক্ষেই সওয়াল করেছে আমেরিকা। ফলে প্রবল ক্ষুব্ধ পাকিস্তান। তবে সামরিক সাহায্য ও আর্থিক মদতের বদলে অসন্তোষ নিয়ে মুখ না খোলাই শ্রেয় মনে করছে সে দেশ। তবে বন্ধুত্বের হাত বাড়ালেও ভারতকে দোষারোপ করতে ছাড়েননি পাক সেনাপ্রধান। পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে ভারত। এমনকি আফগান গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দিল্লি বলেও অভিযোগ তাঁর। তবে পাক ছলনায় পা না দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে গোয়েন্দা সংস্থা ও সেনাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা।

[বিশ্বজুড়ে সাইবার হামলা, মূল চক্রীর পর্দা ফাঁস করল আমেরিকা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.