সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিঃ…ছিঃ…ছিঃ লজ্জা! অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর সংসদে ঠিক এই ভাষাতেই পাক সরকারের সমালোচনা করল বিরোধীরা৷ তাঁদের অধিকৃত জমিতে ঢুকে যখন পরাক্রম দেখালেন ভারতীয় জওয়ানরা, তখন কী করছিল পাক সেনা? পার্লামেন্টে এই প্রশ্নই তুললেন বিরোধীরা৷ এমনকী ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা সৈয়দ ফাখার ইমানও স্বীকার নিলেন, মোদির জমানায় পাকিস্তানের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে৷
[বিমান চালাতে চালাতেই ককপিটে ঘুম! আতঙ্কের ছবি ভাইরাল ]
মার্চ মাসের শুরুতেই আবুধাবিতে অনুষ্ঠিত হতে চলেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের বৈঠক৷ নন-ইসলামিক দেশ হিসাবে প্রথম সেই বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত৷ জানা গিয়েছে, পাক সংসদে সেই বৈঠক বয়কটেরও রব উঠে৷ সেদেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ দাবি করেন, যেহেতু ভারত সেখানে অংশগ্রহণ করবে, তাই ইমরান সরকারের উচিত বৈঠকে হাজির না থাকা৷ পুলওয়ামায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার পর থেকে এতদিন কূটনৈতিক ভাবে ইসলামাবাদকে চাপের মুখে রেখেছিল নয়াদিল্লি৷ পাকিস্তানের সঙ্গে সব রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷ জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার দেশের মাটিতেও চরম ক্ষোভের মুখে পড়ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সূত্রের খবর, ইতিমধ্যে সেনা প্রধান জেনারেল বাজওয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি৷ জাপান সফর বাতিল করেছেন সেদেশের বিদেশমন্ত্রী শাহ কুরেশি৷ কার্যত ছন্নছাড়া হয়ে গিয়েছে পাক সরকার৷
[পাকিস্তানকে শেষ করে দেবে ভারত, ইমরানকে সাবধান করলেন মুশারফ]
পুলওয়ামার হামলার পর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ পাক জঙ্গিদের নাশকতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ রাষ্ট্রপ্রধানদের সামনে পেশ করেছিলেন সুষমা স্বরাজ৷ জানা গিয়েছে, মঙ্গলবারের সার্জিক্যাল স্ট্রাইকের পর আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চিন, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্কের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেছেন বিদেশ সচিব বিজয় গোখলে৷ স্ট্রাইকের সম্পূর্ণ বিবরণ তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে৷
Foreign diplomats from the USA, UK, Russia, Australia,Indonesia,Turkey and six Asean nations being briefed by Foreign Secretary Vijay Gokhale on Indian air strike across LOC in Balakot
— ANI (@ANI) February 26, 2019
সর্বশেষ খবর
-
ক্ষুদিরামের আত্মবলিদানই সুভাষচন্দ্রের অনুপ্রেরণা, গায়ে কাঁটা দেওয়া অগ্নিযুগের গল্প
-
অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন, প্রাক্তন নাইটের হাত ধরে টি-২০ বিশ্বকাপ খেলবে রোনাল্ডোর দেশ?
-
পড়ুয়াদের কর্মমুখী করে তুলতে স্কটিশ চার্চ কলেজের অভিনব উদ্যোগ, পাশে শিল্পজগৎ
-
স্বাধীনতা দিবস বয়কটের ডাক উত্তর-পূর্বাঞ্চলের তিন জঙ্গি সংগঠনের! নজরদারি চিকেনস নেকে
-
সিলিং ফ্যানের পুরু ধুলো-কালিতে নাজেহাল? ঘরোয়া উপায়ে সহজেই করুন সাফসুতরো