সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯৮ সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বছরের শিশু জোসিবেল্ক আপন্তে পুড়ে মরতে বসেছিল৷ সেই সময় পিটার গেটজ নামে কর্তব্যরত এক দমকলকর্মী নিজের প্রাণ সংশয়ে ফেলে ওই শিশুটির প্রাণ বাঁচান৷ আগুনের লেলিহান গ্রাস থেকে ওই শিশুটিকে উদ্ধার করে তৎক্ষনাৎ হাসপাতালে ভর্তি করে তাকে এক নতুন প্রাণ দান করেন পিটার৷ ওই আগুনেই পুড়ে মারা গিয়েছিলেন জোসিবেল্কের এক আত্মীয়৷ পিটারের এতটুকু ভুলচুক বা দেরি হলে প্রাণহানি হতে পারত শিশুটিরও৷ যদিও কৃতিত্বের দায় অস্বীকার করে পিটার সাংবাদিকদের জানিয়েছিলেন, শিশুটিকে বাঁচানো তাঁর কর্তব্যের মধ্যে পড়ে৷ তিনি ওই কাজের জন্যই প্রশিক্ষিত৷
জাম্পকাট টু ২০১৬!
জোসিবেল্ক আপন্তের বয়স এখন ২৩৷ চলতি সপ্তাহেই ইস্টার্ন কানেক্টিকাট স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকের পাঠ শেষ করেছেন৷ গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠানে আপন্তের গোটা পরিবারের পাশেই হাজির ছিলেন সেই পিটার গেটজ৷ সঙ্গে তাঁর পরিবার৷ আপন্তে তো মহাখুশি৷ বলছেন, “সেদিন পিটার না থাকলে আমি আজকের দিনটা দেখার জন্য বেঁচে থাকতাম না৷” পিটার এখন অবসর নিয়েছেন৷ মাথার চুল প্রায় সবকটাই সাদা৷ তাঁর বক্তব্য, “আমি আপন্তের জন্য গর্বিত৷ সেদিন মৃত্যুকে হারিয়ে দিয়েছিল একরত্তি মেয়েটা৷ আমারও ও প্রাণ যেতে পারত৷ সেদিন থেকেই ওর সঙ্গে আমার আত্মিক যোগাযোগ৷ ওর জীবনের এরকম একটা দিনে আমি উপস্থিত থাকব না- এটা হয় নাকি?”
সর্বশেষ খবর
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!