সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হল ভারত। আগামী তিনবছরের জন্য মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল দেশ৷ ১৯৩ দেশের রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৯৭টি দেশের ভোট৷ তবে, এশিয়া-প্যাসিফিক বিভাগে সর্বোচ্চ ভোট পেয়েই নির্বাচিত হয়েছে ভারত৷ দেশের ঝুলিতে এসেছে ১৮৮টি ভোট৷ কাশ্মীর ইস্যুতে বারবারই ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে সুর চড়াচ্ছে পাকিস্তান, এমত সময়ে ভারতের মানবাধিকার পরিষদের সদস্য হওয়াকে গুরুত্ব দিয়ে বিচার করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷
[মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে, ‘মুখ ফিরিয়ে’ তাবড় ইসলামিক দেশ]
জানা গিয়েছে, গোপন ব্যালটে ভোটদান করে মানবাধিকার পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র৷ বাক্স খুলতেই দেখা যায় ভারতের জয় জয়কার৷ ভারতের সঙ্গে এই পরিষদের নয়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ফিজি, বাহরিন ও ফিলিপিন্সও৷ রাষ্ট্রসংঘ নিয়োজিত ভারতীয় দূত সৈয়দ আকবরুদ্দিন বলেন, বিশ্ব রাজনীতিতে ভারতের সক্রিয় উপস্থিতির জন্যই এই সাফল্য এসেছে৷ ভারতের আগে থেকেই এই পরিষদের সদস্য রয়েছে পাকিস্তান৷ প্রভাব খাটিয়ে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের এই কমিশনকে উসকে দেয় ইসলামাবাদ৷ পাক দাবিকে সমর্থন জানিয়ে কয়েক মাস আগেই ভারতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ৷ এমত পরিস্থিতিতে এই পরিষদে ভারতের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করাব হচ্ছে৷
[মার্কিন সংস্থার গোপন নথি পাচার! এফবিআই-এর জালে চিনা গুপ্তচর]
আবার অনেকেই এই পরিষদকে গুরুত্ব দিতে নারাজ৷ তার কারণ, এই পরিষদ থেকে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে আমেরিকা৷ মার্কিন উপস্থিতি না থাকার দরুন এই পরিষদকে তাঁরা নখদন্তহীন বাঘ বলেই মনে করে৷ ভারত ছাড়াও, আরও ১৩টি অন্য দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। তারাও বিভিন্ন জোন থেকে প্রতিনিধিত্ব করছে৷ এশিয়া-প্যাসিফিক জোনে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ৷
সর্বশেষ খবর
-
‘সবটা আটকানো সম্ভব না’, বিজেপির তৃণমূলীকরণ নিয়ে আর কী বললেন শমীক?
-
‘আমার কোনও মূল্যই নেই’, ছেলেকে পরামর্শ দেওয়া নিয়ে কেন এমন বললেন শেহওয়াগ?
-
সোনামণিকে ‘অশালীন স্পর্শ’ রাজবীরের, রেগে আগুন নিরঞ্জন-দীপেন্দু, ‘বিগ বসে’র ঘরে ধুন্ধুমার
-
কার্তিকের পাশে কলাবউ! দুর্গার আগে মা মনসার বিসর্জন, ভিন্ন নিয়মে বাঁধা কুলডিহার এই পুজো
-
দলীয় অনুষ্ঠানেই উপেক্ষিত রত্না দেবনাথ! ‘মনে রাখতে হবে…’, হুঁশিয়ারি বিধায়কের স্বামীর