সুকুমার সরকার, ঢাকা: ফের বন্ধু বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে এবার ঢাকাকে প্রযুক্তিগত সাহায্য দেবে দিল্লি। এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছে ভারত।
[সিরিয়ায় কুর্দ বিদ্রোহীদের হামলায় হত তুরস্কের ৮ কমান্ডো]
এই মর্মে, বৃহস্পতিবার ভারত ও রাশিয়ার মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। ভারতের পারমাণবিক শক্তি দপ্তর, বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি মন্ত্রক ও রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এদিন মস্কোয় রোসাটমের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ, বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম সাইফুল হক ও রোসাটমের উপ-মহাপরিচালক নিকোল স্পাস্কি।
বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এ চুক্তি স্বাক্ষরের ফলে ভারতের পরমাণু বিজ্ঞানীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে কাজ করার সুযোগ পাবেন। চুক্তি স্বাক্ষরের পর রাষ্ট্রদূত সাইফুল হক বলেন, “রাশিয়া ও ভারত উভয়ই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং উভয়ই শান্তিপূর্ণভাবে পরমাণু বিজ্ঞান সাধনায় অত্যন্ত অগ্রসর। এ কারণে দূরত্ব এবং লাভ-ক্ষতির হিসাব বিবেচনায় ভারতের অভিজ্ঞতা ও জ্ঞান বাংলাদেশে স্থানান্তর করা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে ধারণা করা যায়।”
[লাতিন আমেরিকায় আগ্রাসন বাড়াচ্ছে চিন, সতর্ক মার্কিন গোয়েন্দারা]
বিদেশের মাটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নিউক্লিয়ার পাওয়ার কো-অপারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন সরঞ্জাম ও উপাদান দিয়ে ভারত সহযোগিতা করবে। এছাড়া ভারত এ প্রকল্পের জন্য বাংলাদেশি পরমাণু বিজ্ঞানীদের প্রশিক্ষণও দিয়েছে। চুক্তির পর রোসাটমের উপ-মহাপরিচালক নিকোলে স্পাস্কি বলেন, আজকের এ চুক্তি আমাদের তিন দেশের জন্যই একটি ঐতিহাসিক ঘটনা।
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের