সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তের বেড়াজাল পেরিয়ে কুটনৈতিক স্তরে পৌঁছে গিয়েছে ভারত-পাকিস্তান লড়াই৷ চরবৃত্তির অভিযোগে পাক হাই কমিশনের মেহমুদ আখতারকে ভারতের হুঁশিয়ারির পর থেকেই চলছে তরজা৷ চাপের মুখে সম্প্রতি ছয় আধিকারিককে ফিরিয়ে নেয় পাক প্রশাসন৷
আধিকারিকরা পাকিস্তানের মাটিতে পৌঁছানো মাত্রই ভারতীয় দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে তোপ দাগে পাক মিডিয়া৷ রাজেশ অগ্নিহোত্রী ও বলবীর সিং নামে দুই আধিকারিকের বিরুদ্ধে ‘র’ ও আইবি’র সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ আনা হয়৷ পরে আরও ছয় ভারতীয় আধিকারিকের নাম প্রকাশ্যে আনা হয়৷ প্রত্যেকের বিরুদ্ধেই চরবৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান৷
ভারত-পাকিস্তানের তলানিতে ঠেকে যাওয়া সম্পর্কের জেরে আট ভারতীয় নাগরিককেই খুব শিগগিরিই ফিরিয়ে আনতে চলেছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনবে সরকার৷
প্রসঙ্গত, মেহমুদ আখতারের ধরা পড়ার পর পাল্টা জবাব হিসাবে ভারতীয় দূতাবাস কর্মী সুরজিৎ সিংকে অবাঞ্ছিত ঘোষণা করে পাকিস্তান থেকে বহিষ্কার করে৷ সুরজিৎ সিং প্রোটোকল মেনে ভারতে ফিরে এসেছেন৷ ভারত প্রমাণ-সহ জানিয়েছিল, মেহবুব রাজপুত নামে এক ব্যক্তির জাল আধার কার্ড বানিয়ে নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছিল আখতার৷ কিন্তু সুরজিতের বিরুদ্ধে কোনও প্রমাণ সেভাবে দেখাতে পারেনি পাকিস্তান৷
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা