সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা।’ সুকুমার রায়ের সেই কবিতার মতোই আজব অভিযোগ পাকিস্তানের৷ পাক অধিকৃত পাঞ্জাব ও লাহোরের আকাশে এখন ধোঁয়াশার (ধোঁয়া ও কুয়াশা) দাপাদাপি৷ পাক মিডিয়ার দাবি, এই বিষাক্ত ধোঁয়াশা কোনও প্রাকৃতিক কারণে তৈরি হয়নি৷ পুরোটাই ভারতের ‘রফতানি’৷ ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইচ্ছা করে পাকিস্তানের মানুষের শ্বাসরোধ করতে চায়৷ তাদের বক্তব্যের সমর্থনে নাসা-র আবহাওয়া সংক্রান্ত একটি রিপোর্টকে হাতিয়ার করছে পাক সংবাদমাধ্যম৷
Punjab’s crop burning over the last two weeks, mapped in one gif. #airpollution pic.twitter.com/eXSye3ynoO
Advertisement— Anand Katakam (@anandkatakam) November 3, 2016
নাসার একটি আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানে বায়ুদূষণের পিছনে সিংহভাগ দায়ী ভারত৷ ভারতের নানা কল-কারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়াই নাকি পাকিস্তানে বায়ুদূষণের প্রধান কারণ৷ পাক সংবাদপত্রের আরও দাবি, প্রায় ৩২ মিলিয়ন টন বাতিল খড় পুড়িয়ে ভারতীয় কৃষকরা পাকিস্তানের বায়ুকে দূষিত করছেন৷ এই বিতর্কে ইন্ধন জুগিয়েছেন একজন টুইটার ইউজার৷ গত দু’সপ্তাহে পাঞ্জাবে শস্য পোড়ানোর একটি থার্মাল ম্যাপ তিনি টুইট করেছেন৷ পাক সংবাদমাধ্যম এও দাবি করেছে, দিওয়ালির মরশুমে ভারতে প্রচুর আতশবাজি পোড়ানোও পাকিস্তানের বায়ুদূষণের অন্যতম কারণ৷ যদিও নাসা কর্তৃক প্রকাশিত ছবিতে পাঞ্জাব ও হরিয়ানায় প্রচুর শস্য পোড়ানোকেই বায়ুদূষণের প্রধান কারণ হিসাবে ধার্য করা হয়েছে৷
পাকিস্তানের জাতীয় জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও আবহাওয়া দফতরের প্রাক্তন ডিরেক্টর জেনারেল কামারউজ্জামান জানিয়েছেন, পাকিস্তানের বায়ুমণ্ডলে দূষণ ছড়ানোর জন্য দায়ী পাঞ্জাবের কয়লা-নির্ভর কলকারখানাগুলি৷ গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে পাক অধিকৃত পাঞ্জাবের মধ্য ও উত্তরাংশ ঘন ধোঁয়াশায় ঢাকা৷ যার জেরে একাধিক দুর্ঘটনা ঘটেছে ওই সব অঞ্চলে৷ বিমান চলাচলেও দেরি হচ্ছে৷ আর এসবের জন্য নয়াদিল্লিকে দোষী ঠাউরেছে পাক মিডিয়া৷ তাদের দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে ‘ধোঁয়া-সন্ত্রাস’ ছড়াচ্ছে৷
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?