সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন অভিবাসন দপ্তরের হেফাজতে থাকাকালীন মৃত্যু হল এক ভারতীয়ের৷ মৃতের নাম অতুল কুমার বাবুভাই প্যাটেল৷ বয়স ৫৮৷
[‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের?]
জানা গিয়েছে, গত ১০ মে ইকুয়েডর থেকে আমেরিকায় আটলান্টা বিমানবন্দরে পৌঁছান ওই ব্যক্তি৷ তখনই তাঁকে আটক করেন মার্কিন অভিবাসন দপ্তরের কর্মীরা৷ মার্কিন মুলুকে ঢোকার পর্যাপ্ত কাগজপত্র ছিল না তাঁর কাছে৷ এই অভিযোগে তাঁকে হেফাজতে নেয় আমেরিকার শুল্ক ও সীমাসুরক্ষা দপ্তর৷ দুই দিন ধরে আটলান্টার ডিটেনশন সেন্টারে রাখা হয় অতুল কুমারকে৷ জানা গিয়েছে, তখন থেকেই তাঁর শরীর অসুস্থতা শুরু হয়৷ সেখানেই প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাঁর৷ রয়েছে ডায়াবেটিসও৷
এর মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় অতুল কুমারের৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদযন্ত্র বিকল হওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর৷ মার্কিন অভিবাসন দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে পুরো ঘটনা জানানো হয়েছে৷ জানানো হয়েছে আমেরিকার ভারতীয় দূতাবাসকেও৷
[LIVE অনুষ্ঠানে মহিলার স্তনে হাত, তারপর কী হল?]
প্রসঙ্গত, মার্কিন হেফাজতে থাকাকালীন এমন মৃত্যুর ঘটনা নতুন নয়৷ ২০১৭ সালে এখনও পর্যন্ত এভাবে অন্তত আট জনের মৃত্যুর খবর মিলেছে৷ অতুল কুমার বাবুভাই প্যাটেলের ক্ষেত্রে অবশ্য মার্কিন অভিবাসন দপ্তরের অজুহাত, আগে থেকেই নানা শারীরিক সমস্যা ছিল তাঁর৷
[মুখ্যমন্ত্রীর প্রশ্রয়েই দেশদ্রোহী কথাবার্তা বরকতির, বিস্ফোরক দিলীপ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক