সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশের মাটিতে বর্ণবৈষম্যের শিকার হলেন এক ভারতীয় নারী। আইসল্যান্ডের ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে চেকিংয়ের সময় তাঁকে নগ্ন হতে বললেন বন্দরকর্মীরা। গোটা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ৩০ বছরের শ্রুতি বাসাপ্পা।
ভারতীয় এই মহিলা গত ছ’বছর ধরে ইউরোপের দেশেই বসবাস করছেন। আইসল্যান্ডের নাগরিকের সঙ্গেই বিয়ে করেছেন তিনি। গত সপ্তাহে বেঙ্গালুরু থেকে একাই আইসল্যান্ড ফিরছিলেন শ্রুতি। সেখানেই বিমানকর্মীরা চেকিংয়ের সময় তাঁকে বিবস্ত্র হতে বলেন। প্রথমটায় বেশ হকচকিয়ে যান শ্রুতি। কারণ বিমানবন্দরের এ ধরনের চেকিংয়ের সঙ্গে তাঁর পরিচিতি ছিল না। কর্মীদের তিনি অনুরোধ জানান, তাঁর পোশাকের উপর দিয়েই যেন সারা দেহ সার্চ করা হয়। তিনি এও বলেন, সপ্তাহ দুয়েক আগেই পেটে একটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। তাই যেন তাঁকে সাবধানে সার্চ করা হয়। এমনকী বিমানকর্মীদের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য শ্রুতি তাঁর মেডিক্যাল কাগজপত্রও দেখান। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শ্রুতির অভিযোগ, নিজেদের নির্দেশে অনড় ছিলেন বিমানকর্মীরা। গোটা ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি। শ্রুতির কথায়, “নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য যা যা করতে হয় না, এবার নিশ্চয়ই বিমানবন্দরে সে সবও করার নির্দেশ দেওয়া হবে আমাকে। বিরক্তিকর একটি পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলাম।”
[ঢাকায় নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা মৌলবাদীদের]
কিন্তু স্বামীর আগমনেই অদ্ভূতভাবে ছবিটা পাল্টে যায়। সাধারণ নিয়মে চেকিং করেই ছেড়ে দেওয়া হয় শ্রুতিকে। আর তারপরই তিনি অভিযোগ তোলেন, শুধুমাত্র বর্ণবৈষম্যের জন্যই এই হয়রানির শিকার তিনি। পরে যদিও ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরের তরফে এমন ঘটনায় শোকপ্রকাশ করে বলা হয়, “শুনে অত্যন্ত অবাক লাগছে। কারও জন্যই এ ধরনের চেকিং বাধ্যতামূলক নয়। কোথায় এবং কোন সময় ঘটনাটি ঘটেছিল, আপনার থেকে বিস্তারিত জানতে চাই।” গোটা ঘটনায় বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেছেন শ্রুতি।
[‘উগ্র হিন্দুত্ববাদে অনুপ্রাণিত ভারতই প্রথম পরমাণু অস্ত্র প্রয়োগ করবে’]
সর্বশেষ খবর
-
১০ দিনের মধ্যে ১৮ জুটমিল খুলতে উদ্যোগী মন্ত্রী অর্জুন, কাজে ফেরার অপেক্ষায় সাড়ে ৭ হাজার শ্রমিক!
-
মালদহের আমের বিদেশ সফর! আকাশপথে উড়ে গেল হিমসাগর-আম্রপালিরা
-
জোড়া রেকর্ড এমবাপের, সমান গোলেও গোল্ডেন বুটের দৌড়ে কেন মেসির থেকে এগিয়ে ফরাসি তারকা?
-
বুকিং নিয়ে চিন্তার দিন শেষ! উত্তরবঙ্গে হোমস্টেতে বাড়ছে ঘর, পর্যটকদের সুবিধায় আসছে ‘বন্ধু’ অ্যাপ
-
গ্যাসের মূল্যে স্বস্তি আমজনতার! একধাক্কায় ১৮৩ টাকা কমল সিলিন্ডারের দাম