সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের প্রতি সৎ মা’র খারাপ আচরণের ঘটনা নতুন নয়৷ তবে খারাপ আচরণ যখন ভয়াবহ অত্যাচারে পরিণত হয় এবং সন্তানের জীবনকে দুর্বিষহ করে তোলে তখন সেই কুমাতার শাস্তি হওয়া বাঞ্ছনীয়৷ অন্তত এমনটাই বলেছেন কুইনস সুপ্রিম কোর্টের বিচারপতি রিচার্ড বুচটার৷ আর তাই সেই কুমাতার শাস্তি হিসাবে ভারতীয় বংশোদ্ভূত ৩৫ বছরের শীতল রানোটকে ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল আদালত৷
জানা গিয়েছে, ব্রিটেনের কুইনসের বাসিন্দা শীতল রানোট তাঁর ১২ বছরের সৎ মেয়ে মায়াকে একেবারেই সহ্য করতে পারতেন না৷ আর তাই গত দু’বছর ধরে চরম অত্যাচার করেছেন ছোট্ট মেয়েটির উপর৷ রাগের বশেই তিনি তাঁর সন্তানকে নৃশংসভাবে মারার পাশাপাশি, গত দু’বছর ঠিক করে খেতে পর্যন্ত দেননি৷ এতেই থেমে নেই তাঁর অত্যাচারের ফিরিস্তি৷ সৎ মেয়েকে ধাতব রড, জুতো দিয়ে বেধড়ক মারতেন৷ জানা গিয়েছে, জুতো সমেতই মায়ার মুখে সপাটে লাথি মেরে মুখ ফাটিয়ে দিয়েছিলেন শীতল৷ ২০১২ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত মায়াকে নিজের ঘরে আটকে রাখেন তিনি৷ মেয়েটি খিদের চোটে ছটফট করলেও তাকে খেতে দেওয়া হয়নি৷
আর সন্তানের উপর এহেন অত্যাচার করার অভিযোগের ভিত্তিতেই ১৫ বছরের জেল হল ওই মায়ের৷ শীতলের পাশাপাশি তাঁর স্বামী রাজেশ রানোটের বিরুদ্ধেও স্থানীয় শিশু বিকাশ দফতরের তরফ থেকে একইভাবে সন্তানকে হেনস্তা করার অভিযোগ আনা হয়েছে৷
যদিও বর্তমানে মায়া সম্পূর্ণ নিরাপদে রয়েছে৷ অসুস্থ অবস্থায় কুইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে৷
সর্বশেষ খবর
-
১৫ ঘণ্টার পাওয়ার ব্লকে ভোগান্তিতে যাত্রীরা, দ্রুত পরিষেবা স্বাভাবিকের চেষ্টায় রেল
-
‘ভারতের যুবসমাজ হাতের পুতুল নয়’, ককরোচ পার্টিকে তোপ নীতীন নবীনের
-
সময় দিতে নারাজ পুলিশ, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে সোমবারই ফের তলব, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা
-
তরুণীকে নিগ্রহ! অভিযোগ করায় ‘মারধর’, কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরল বাহিনী
-
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বস্তির জয় মেসিহীন আর্জেন্টিনার, জিতলেও চোট চিন্তায় ব্রাজিল