সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত এক পড়ুয়া। তাঁর বিরুদ্ধে বাড়িতে আগুন এবং পরিবারের লোকেদের উপর সন্ত্রাসী হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
গত সোমবার মনোজ সাই লাল্লা নামে ২২ বছরের ওই যুবককে গ্রেপ্তার করেছে টেক্সাসে ফ্রিস্কো পুলিশ। মনোজ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, পরিবারের তরফেই তারা অভিযোগ পেয়েছিল। মানসিক ভারসাম্য হারিয়ে পরিবারের লোকেদের উপর হামলা চালিয়েছিলেন ওই যুবক। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও চেষ্টা করেছিলেন। হুমকিও দিয়েছিলেন পরিবারের লোকেদের। তার পরেই বিষয়টি পুলিশ জানায় পরিবার।
পুলিশ জানিয়েছে, মনোজের বিরুদ্ধে যে সব ধারায় মামলা রুজু হয়েছিল, তা ‘গুরুতর’ বলেই বিবেচিত হয় আমেরিকায়। বাড়িতে অগ্নিসংযোগকে ‘ফার্স্ট ডিগ্রি’ অপরাধ বলে ধরা হয়। পাশাপাশি সন্ত্রাসী হামলার হুমকিও ‘গুরুতর’। যদিও পরে জামিনে মুক্তি দেওয়া হয় মনোজকে।
সর্বশেষ খবর
-
ধর্ষণের পর গলায় লেগিংস পেঁচিয়ে খুন! দিনহাটার পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, ক্ষোভ গ্রামবাসীদের
-
‘সিস্টেম সঙ্গে নেই, এক বছরও প্রধানমন্ত্রী থাকবেন না মোদি’, বিস্ফোরক দাবি রাহুলের
-
আগামী সপ্তাহেই ‘অপারেশন লোটাস’! ভাঙার অপেক্ষায় তৃণমূলের সংসদীয় দলও, তালিকায় কারা?
-
হাজিরা দিলেই গ্রেপ্তারির আশঙ্কা, মেসি কাণ্ডে সমন এড়ালেন ‘অসুস্থ’ অরূপ বিশ্বাস, ক্ষুব্ধ শতদ্রু
-
আধুনিকীকরণের স্বার্থেই যাদবপুর-বাঘাযতীনে হকার উচ্ছেদ! তৃণমূলের ১৫ বছরের কাটমানির হিসেব চাইলেন শর্বরী